admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২৪ ১১:০৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে হরিপুর থানাধীন ০১ নং গেদুরা ইউপির অন্তর্গত বরুয়াল গ্রামের মোঃ নুর ইসলাম (৫০),পিতা- মোঃ মহসিন এর বসতবাড়ির পূর্ব পার্শে যাদুরানী বাজার হতে বনগাঁও বাজার গামী পাঁকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) গ্রাম শুকনো গাঁজা সহ কিশোর মোঃ আসাদুল (১৫).
পিতা- মোঃ আফজাল হোসেন, মাতা- মোছাঃ আসিনুর বেগম, সাং- বনগাঁও (কালিতলা), থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর হয় আসামিকে কোর্টে সোর্পদ্দ করা হয়।