গোলাম রব্বানী, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) উজ্জ্বল বাইন উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. শরিফুল ইসলাম শরিফ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (এমপি’র প্রতিনিধি) মো. মাসুদ রানা, একাডেমিক সুপারভাইজার শামসুল হক, হরিপুর সরকারি টেকনিক্যাল কলেজের চীফ ইন্সট্রাক্টর মো. আবু তাহের, হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের প্রভাষক মর্জিনা বেগম । আরো উপস্থিত ছিলেন হরিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রভাষক, সাংবাদিক ও ছাত্রছাত্রীবৃন্দ।
৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম পুরস্কার অর্জন করেন দামোল আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা। প্রথম পুরস্কার পেয়ে তাদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন বরাবরই তাদের শিক্ষা প্রতিষ্ঠান হতে ভালো ফলাফল অর্জন করেন । ৪৭ তম বিজ্ঞান মেলায় এবারো শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন। সেই আনন্দে সেই কলেজের বিজ্ঞান প্রভাষক খুবই আনন্দিত উল্লাসিত ও আনন্দমুখর কন্ঠে সকলকে ধন্যবাদ জানিয়েছেন।