admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন ঢোলার হাট ইউনিয়নের ধর্মপুর ( কুন্জমহন পাড়াা) এক যুবক টাঙ্গন নদীতে ডুবে নিখোঁজের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায় টাঙ্গন নদীর পার্শবর্তী ধর্মপুর গ্রামের রিপন চন্দ্র বর্মন (২৬) নদীতে মাছ ধরতে গিয়ে জাল সহ নদীতে ডুবে নিখোঁজ হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায় ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ( কুন্জমহন পাড়া) বাসিন্দা নগেন চন্দ্র এর এক মাত্র ছেলে দুই সন্তানের জনক রিপন চন্দ্র (২৬)কে টাঙ্গন নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায় এবং ডুবে যায়ওয়ার পরে নিখোঁজ হলে এ বিষয় ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান বলেন নদীতে পানি বেশি হওয়ায় উদ্ধার কাজে রংপুর ডুবুরি স্টেশন কে জানানো হয়েছে তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার নির্মল বলেন সোমবার দুপুরে রিপন চন্দ্র নামে নদীতে ডুবে যাওয়ার খবর শুনে আমি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কে ফোন করি এবং রুহিয়া থানায় ফোনে বিষয়টি অবগত করি পরে পুলিশের একটি দলসহ আমিও ঘটনা স্থলে যাই উল্লেখ, রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রিপনকে এখনো উদ্ধার করা হয় নি।