admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ১০:০১ অপরাহ্ণ
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ ৩১ আগষ্ট নতুন ১৩ জন(সদর উপজেলা-১০ জন এবং পীরগঞ্জ-৩ জন)করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।উল্লেখ্য যে,বালিয়াডাঙ্গী উপজেলার সর্বমঙ্গলা নিবাসী ৪৫ বছর বয়সী পুরুষ করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার পৌরসভার হাজীপাড়ায় ৪২ বছর বয়স্ক ব্যাক্তি এবং একই পরিবারের ৬৬ ও ৪৫ বছর বয়স্ক নারী, ৫০ বছর বয়স্ক ব্যাক্তি ও ১৩ বছরের শিশু, শান্তিনগরে ৭০ বছর বয়স্ক নারী, মুসলিমনগরে ৫০ বছর বয়স্ক ব্যাক্তি, আর্টগ্যালারীতে ৪৮ বছর বয়স্ক ব্যাক্তি,রুহিয়া ইউনিয়নে ৬৭ বছর বয়স্ক ব্যাক্তি এবং সেখানে রামনাথে ৫২ বছর বয়স্ক ব্যাক্তিসহ ১০ জন করোনা পজেটিভ। তাই আমরা সতর্ক হই।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯২৩ জন,যাদের মধ্যে ৫৪৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৮ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন,সুস্থ থাকুন।