admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২০ ৮:৫৬ অপরাহ্ণ
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৪ জন(সদর উপজেলা-৬ জন,বালিয়াডাঙ্গী-৩ জন,রাণীশংকৈল-৪ জন এবং হরিপুর-১ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য যে,হরিপুর উপজেলার রহমতপুর বড়দহগাঁও নিবাসী ৪৭ বছর বয়সী একজন পুরুষ করোনা সংক্রমিত রোগী রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেছেন।
তিনি ডায়াবেটিস এবং ব্রংকিয়াল অ্যাজমা রোগে ভুগছিলেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৯২ জন,যাদের মধ্যে ৫৭৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৯ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন,সুস্থ থাকুন।
সূত্রঃ সিভিল সার্জন ঠাকুরগাঁও।