admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২০ ৯:০১ পূর্বাহ্ণ
গত ২৪ ঘন্টার কোভিড -১৯ এর আপডেট। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ১৭ জন(সদর উপজেলা-১৬ জন এবং রাণীশংকৈল-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
উল্লেখ্য যে,আজকের নমুনা রিপোর্টে সনাক্তকৃত রানীশংকৈল উপজেলার উত্তরগাঁও নিবাসী ৪৫ বছর বয়সী পুরুষ করোনা সংক্রমিত রোগী এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল,দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেছেন।তিনি দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮৬৭ জন,যাদের মধ্যে ৫১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৫ জন। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।সূত্রঃ সিভিল সার্জন ঠাকুরগাঁও।