admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মার্চ, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের বিড়ি সিগারেটের আগুনে ৯টি খড়ের ঘর পুড়ে ছাই। এতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র মতে, গত রাত ২ টায় উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সফির উদ্দীনের ছেলে মসলেম উদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, রাত ২ টার দিকে মসলেম উদ্দীনের খড়ের গাদায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এ সময় ৯ টি খরের ঘরসহ সাড়ে ৩ লাখ টাকা ক্ষতক্ষতি হয়। বিড়ি সিগারেট থেকে খড়ের গাদায় আগুন লাগে বলে জানান তারা।
ঠাকুরগাঁও স্টেশন মাস্টার মফিজার রহমান জানান, রাত ২ টার সময় খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ৩ লাখ টাকা।