admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ২:৪৫ অপরাহ্ণ
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চিকট মাটি গ্রামে বৃহস্পতিবার ১২/০৩/২০২০ বিকেল ৫.৩০ মিঃ এ ঘটনাটি ঘটেছে।জমিতে দেওয়ার জন্য বিষ পানি মিশিয়ে বোতলে ভরে ঘরের চালায় রেখে দেয় মা। অবুঝ দুই শিশু সম্পর্কে আপন ২ ভাই মায়ের অনুপস্থিতিতে খেলার ছলে তা পান করে ফেলে। তারপরও পরিবারের কেউ টের পায়নি, যখন শিশু দুটির একজন পেটব্যাথার কথা বলে বমি করা শুরু করে তখনই বিষের গন্ধ পেয়ে পরিবারের লোকেরা শিশু দুটিকে জিজ্ঞাসা করলে তারা খুলে বলে ঘটনা। তখন উপায় নাই দেখে শিশু দুটিকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। শিশু দুটির একজনের নাম সালাউদ্দিন (৪) ও আরেকজনের নাম মোস্তফা (২)। তারা ঐ এলাকার মো: কালু র ছেলে।
শিশু দুটির বাবা কালু জানান, তাদের মা ফোরাডন বিষ পানি মিশিয়ে বোতলে ভরে ঘরের চালে গুজে রাখে। আজ বিকেলে তারা দুই ভাই খেলা করতে করতে ঔষধ মনে করে বিষের বোতলের পানি সেবন করে ফেলে। এর কিছুক্ষণ পরে ছোট ছেলেটি পেট ব্যাথার কথা বলতে বলতে বমি করে। বমিতে বিষের গন্ধ পাওয়ায় বড় ছেলেকে জিজ্ঞাসা করলে ঘটনা জানাজানি হয়। পরে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালের ডিউটিরত চিকিৎসক ডা: কাইয়ুম বলেন, শিশু দুটি আপাতত শঙ্কা মুক্ত। তবে হাসপাতালে আনতে আরো দেরি হলে সমস্যা হতে পারতো ।