হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী পাওয়াতে এলাকাবাসী আনন্দিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত নতুন ভুল্লী থানা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর থেকেই এলাকার মানুষজন আইনী সেবা পেতে শুরু করেছেন। আইন-শৃংখলা রক্ষায় থানাটি সুফল বয়ে আনবে বলে মনে করছেন ঐ ৫ ইউনিয়নের সাধারণ মানুষজন। ইতিমধ্যে থানা এলাকায় তৎপরতা শুরু করেছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব কিছু মিলিয়ে আনন্দে ভাসছেন থানা এলাকার মানুষজন। ভুল্লী থানা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া, আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে গঠিত নতুন এ থানা। স্থানীয় ভুল্লী নদীর নামানুসারে থানাটির নামকরণ করা হয়েছে। নবগঠিত এ থানার কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে ঠাকুরগাঁও পওর বিভাগ বাপাউবো এর আওতাধীন ভুল্লী কলোনীর কোয়ার্টার বরাদ্দ দেয়া হয়েছে। থানাটির উত্তরে ও পূর্বে পঞ্চগড় জেলার বোদা থানা, দক্ষিণে ঠাকুরগাঁও সদর থানা এবং পশ্চিমে রুহিয়া থানা অবস্থিত। নতুন এ থানার আয়তন ১৩৯ দশমিক ৭৬ বর্গ কি: মি:।
জনসংখ্যা-১ লাখ ২৪ হাজার ৬৮৪ জন, এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৫৯৫ জন, মহিলা ৬২ হাজার ৮৯ জন। এদের মধ্যে মুসলিম ৮৭ হাজার ৩৫৪ জন, হিন্দু ৩৬ হাজার ২৯ জন, খ্রিস্টান ৭৬১ জন, বৌদ্ধ ২৫ জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫১৫ জন। এছাড়াও মহাসড়ক ১৫ কি: মি:, মসজিদ ২৬৪টি, ব্যাংক ৯টি, হাট-বাজার ১৪টি, কলেজ ১টি, প্রাথমিক বিদ্যালয় ১০৩টি, উচ্চ বিদ্যালয় ৩৯টি, মাদ্রাসা ১০টি, মহিলা মাদ্রাসা ১টি, কিন্ডার গার্টেন ২১টি, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ৫টি, কমিউনিটি কিনিক ১৫টি, চক্ষু হাসপাতাল ১টি, সরকারি শিশু সদন ১টি, সাব-রেজিষ্ট্রি অফিস ১টি, ভূমি অফিস ৪টি, পেট্রোল পাম্প ৪টি, ইক্ষু ক্রয় কেন্দ্র ১টি, নদী ৪টি, সরকারি খাদ্য গুদাম ১টি, ইউনিয়ন প্রাণিসম্পদ কার্যালয় ১টি, হিমাগার ৪টি এবং এনজিও রয়েছে ৯টি।
থানার আওতাধীন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে জাঠিভাঙ্গা বধ্যভূমি স্মৃতিসৌধ, ছোট বালিয়া শতবর্র্ষী জামে মসজিদ, সাপটি বুরুজ, ভুল্লী বাঁধ, রাজা ভিরাট পুকুর, সাসলা পিয়ালা দিষি ও খুররম খাঁ দিঘী। ভুল্লী থানা বাস্তবায়ন কার্য পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো: জুলফিকার আলী ভুট্টো বলেন, গেল বছরের ২৯ ডিসেম্বর স্বপ্নের ভুল্লী থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। নবগঠিত ভুল্লী থানার ৫টি ইউনিয়নের মধ্যে ইতিপূর্বে ৪টি ইউনিয়ন রুহিয়া থানায় গ্যাজেটভুক্ত হয় ২০০১ সালে। তখন থেকে এ কয়েকটি ইউনিয়নের মানুষ রুহিয়া দূর হওয়ায় সেখানে যাবে না বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন। পরে প্রধানমন্ত্রী ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রি মো: নাসিম এটাকে স্থগিত করেন। তত্তাবধায়ক সরকারের আমলে পুনরায় আবার এ ইউনিয়নগুলোকে নিয়ে রুহিয়া থানায় অন্তভূক্তির পদক্ষেপ গ্রহন করা হয়। ওই সময় এ চারটি ইউনিয়নের চেয়ারম্যানগণের পক্ষে আউলিয়াপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যন আব্দুল জলিল বাদী হয়ে হাইকোর্টে এ বিষয়ে রিট করেন।
এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন (বর্তমান রেলমন্ত্রী) সেই সময় আমাদের অনেক সহায়তা করেন। তখন একজন ব্যরিস্টার নিয়ে রুহিয়া থানা থেকে আমাদের এ কয়েকটি ইউনিয়নকে কেটে দেন। পরে প্রথমে ৩ মাস, পরে ৬মাস স্টে অর্ডার হয়ে পরে আমরা রুহিয়া থানা থেকে অব্যাহতি পাই। পরবর্তিতে আমাদের নেতা রমেশ চন্দ্র সেন এমপি আমাদের বিভিন্ন রকম পরমর্শ দেন এবং সহায়তা করেন। অবশেষে আমাদের পক্ষ থেকে দাবির প্রেক্ষিতে ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ঘোষনার পর ২০১৯ সালের ২১ অক্টোবর পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ঠাকুরগাঁও সদর থানাকে বিভক্ত করে ভুল্লী নামে নতুন থানা গঠন করার প্রস্তাবনা অনুমোদন পায়। অবশেষে থানা হওয়ায় ভুল্লীবাসীর এত আনন্দ, এত খুশি যে, তা বলে বোঝানো যাবে না। ভুল্লীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও আমাদের নেতা রমেশ চন্দ্র সেন এমপিকে ধন্যবাদ জানাই। এখন আমরা অপেক্ষায় থাকবো কোনদিন ভুল্লী উপজেলা হবে। থানা হওয়ার কয়েকদিনের মধ্যেই এলাকার মানুষের মনে ভালো, পজিটিভ একটা প্রভাব পরেছে। মাদকের প্রভাব কমে গেছে। আইন শৃংখলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভাল।
থানাটি এখানে হওয়ার কারনে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতিতে অনেক ভাল হয়েছে বলে মনে করি। নবগঠিত ভুল্লী থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, নতুন থানার প্রথম অফিসার ইনচার্জ হওয়াতে আমার নিজেরই অনেক ভাল লাগছে। এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হয়েছে। প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এলাকার মানুষের মনে উৎসাহ উদ্দীপনা অনেক ভাল লেগেছে। যে কোন মানুষ রাত-দিন যে কোন সময় থানায় আসছেন, যার যে টুকু আইনী সেবা প্রয়োজন তা গ্রহন করছেন। ভুল্লী থানাবাসীর জন্য আইনী সেবা প্রদানে আমরা সব সময় প্রস্তুত রয়েছি। উদ্বোধনের পর থেকে রেগুলার মামলা হয়েছে ৪টি, অপমৃত্যু মামলা হয়েছে ২টি। সব মিলিয়ে আইন শৃংখলা পরিস্থিতি অনেক ভাল রয়ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 18 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক