admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২০ ৮:১৭ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ১৬ জানুয়ারি দুপুরে পীরগঞ্জ রেলস্টেশনের দুই কিলোমিটার দূরে পৌরসভার উওর জগথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় ।
স্থানীয়রা জানায়, ১৬ জানুয়ারি দুপুর ১.৪০ মিনিটের দিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনটি পীরগঞ্জ উওর জগথা নামক এলাকায় পৌঁছালে ৫৩/১০০ পিলার কছে ঐ নারী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত নারীর নাম রোকেয়া বেগম ( ৫০)। তিনি উপজেলার ভাকুড়া গ্রামের মোজ্জামেল হক এর স্ত্রী। পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।