admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুন, ২০২০ ৯:০৫ অপরাহ্ণ
মামুনুর রশিদ মামুন ঠাকুরগাঁও থেকেঃ উত্তরের জেলা ঠাকুরগাঁও’য়ে যতই দিন যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় কোভিড -১৯(করোনায়) আক্রান্ত হয়েছে ১১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২২ জন। জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ১১ জন এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, বালিয়াডাঙ্গীয়ে ৩ জন এবং হরিপুরে ১ জন।
এর মধ্যে ২৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান।