হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ইট ভাটার দৌরাত্ম্য, হুমকিতে আবাদী জমি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২০ ১২:৩০ অপরাহ্ণ

Break Field-mknewsbd

ফাইল ছবি

জেলার বিভিন্ন এলাকায় ইটভাটার আগুনে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকার ফসলের ক্ষেত ও পরিবেশ। সেইসাথে ভূমি দস্যু ও দালালদের প্রলোভনে শত শত আবাদী জমি হয়ে যাচ্ছে অনাবাদী। এ ধ্বংশ ঠেকানোর যেন নেই কেউ। সদর উপজেলার সালন্দর, ফারাবাড়ি, আকচা, জগন্নাথপুর, নারগুন ইউনিয়ন ও পীরগঞ্জের ভিমটিয়া, গোয়াগাঁও মৌজা ও তার আশেপাশের এলাকার আবাদী জমিগুলোর মাটি কেটে ভাটাগুলোতে ইট প্রস্তুত করা হচ্ছে। উল্লেখিত এলাকার সহস্রাধিক একর আবাদী জমির মাটি কেটে বড় বড় পরিখা, পুকুর ও খাল করায় ওইসব জমিতে ২০ বছরেও ফসল ফলানো সম্ভব হবে না বলে ভূমি বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন। ইট ভাটা মালিকরা তাদের এক শ্রেণির দালাল চক্রের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক আবাদী জমির মালিকদের অর্থের প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে তাদের আবাদী জমিগুলোর উপড় অংশের মাটি খুঁড়ে ইট ভাটাগুলোতে সরবরাহ করছে। ফলে ক্ষতিগস্থে হয়ে পড়ছে পাশ্ববর্তী জমিগুলোও। কারণ খাল সংলগ্ন জমির উঁচু অংশে আর পানি জমে থাকছেনা। এতে ওইসব জমিগুলোতে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে বোরো ধান আবাদে । গম ক্ষেতগুলোতেও জমছেনা সেচের পানি । সেচের পানি চুইয়ে খাল, গর্ত ও পরিখাগুলোতে চলে যাচ্ছে। ভাটা মালিকদের পোষা দালালরা অভাবী কৃষককে বিঘা প্রতি ২৫ থেকে ৪০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দিলেও পরিশোধ করা হচ্ছে তার অর্ধেক টাকা। এমনি করে জমির মালিক হয়ে উঠছে ভূমিহীন আর চির দিনের জন্য ওই জমিগুলো পরিণত হচ্ছে অনাবাদী খালে।

ইট ভাটার মালিকরা জানান, দালালরা তাদের ইটভাটার মাটি সরবরাহ করে থাকে। ভাটা মালিকরা কেউ সরাসরি জড়িত নয়। উত্তরাঞ্চলের বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের দফতর থাকলেও ঠাকুরগাঁও অঞ্চলে তারা সরেজমিন পরিদর্শন না করায় ইটভাটা মালিক ও দালালচক্র ভূমিদস্যূতায় মেতে উঠেছে। এ জেলায় ধান, গম, সরিষা ফসল উৎপাদনে সেরা রেকর্ড ছিল। কিন্তু ইটভাটাগুলোর আগ্রাসী তৎপরতায় এখন তা ফসলহীন মাঠে পরিণত হতে চলেছে।গত মৌসুমে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩শ’ একর জমির বোরো ধান ক্ষেত ধ্বংস হয়ে গেলে ক্ষতিগ্রস্থ কৃষকরা জেলা প্রশাসক অফিসে দলবদ্ধভাবে ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে। তাদের ক্ষতি পূরণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি বলে ভূক্ত ভোগীরা জানিয়েছেন। এরপরেও চলতি মৌসুমে ইটভাটার সঙ্গে আবাদী জমির মাটি কাটা অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা। অসহায় কৃষক, ক্ষুদ্র প্রান্তিক চাষীরা এ ব্যাপারে কোন সুষ্ঠু সুরাহা পাচ্ছেন না। ফলে ওই জমিগুলো হতে বছরে শত শত মণ খাদ্য শস্য উৎপাদন হতে বঞ্চিত হচ্ছে ঠাকুরগাঁওবাসী। এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলমকে জানালে তিনি উপজেলা এ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ল্যান্ডকে তাৎক্ষণিকভাবে সরেজমিন তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দিলেও মঙ্গলবার পর্যন্ত কোন ফলাফল পাওয়া যায়নি বলে জানান তিনি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আফতাব হোসেন জানান, উত্তরের এ জেলাটি ফসল ও সবজি চাষের জন্য অন্যতম একটি জেলা। কিন্তু দুঃখের বিষয় হলো এ ধারাবাহিকতা নষ্ট হচ্ছে জেলার অসংখ্য ইট ভাটার কারনে। প্রতিনিয়তই তারা ফসলি জমির উর্বর মাটি কেটে বিনষ্ট করছে। আমরা প্রশাসনিক ভাবে এর একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী দুর্গাপুর এসিল্যান্ড কার্যালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর
আইন-বিচার 21 hours আগে

সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরে যে কোন মূল্যে মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করেই ছাড়ব-এমপি পিনাক
রংপুর 23 hours আগে

দিনাজপুরের বিরামপুরে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।
জনদুর্ভোগ 23 hours আগে

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের সঙ্গে আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায় বিষয় মতবিনিময়
রংপুর 23 hours আগে

দিনাজপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: বাবার এক টুকরো অভিমান এবং আমার জীবনের পূর্ণতার
নাগরিক ভাবনা 2 days আগে

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট।
দুর্ঘটনা 2 days আগে

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ,গোডাউন
আইন-বিচার 3 days আগে

সুনামগঞ্জের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক