হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সারের জন্য হাহাকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ: ভোর থেকে কৃষক যখন সারের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, অপরদিকে রাতের আঁধারে ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করতে ব্যস্ত ডিলার এমনটাই অভিযোগ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ভূল্লীর কৃষকদের। শনিবার (১২ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী বালিয়া ইউনিয়ন পরিষদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে মের্সাস এম এল ট্রেডার্স (ডিলার) এর মাধ্যমে তালিকাভুক্ত কৃষকদের সব ধরনের রাসায়নিক সার দেয়ার কথা ছিল।

তবে সার নিতে এসে হয়রানির ‍শিকার হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের কাছে সার বিক্রির অভিযোগ তোলেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। তবে সার সংকটের অভিযোগের বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়কে জানানো হলে তিনি জানান, ঐ ডিলারকে চলতি মাসে ৭ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে আর কিছু দিনের মধ্যে আরও প্রায় ১৪ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হবে। আশা করি সারের কোন প্রকার সংকট হবে না। সবাই পর্যায়ক্রমে সার পাবেন।

অন্যদিকে সার সংকটে কৃষকরা হাহাকার করছে। অনেকই সার না পেয়ে খালি হাতেই ফিরে যাচ্ছেন। ইউনিয়নের তত্ত্বাবধানে ডিলার পয়েন্টে প্রায় সময় সারের জন্য দীর্ঘ লাইনে কৃষকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। চলতি আলুর মৌসুমে সময়মতো সার না পাওয়ায় ফসল উৎপাদন নিয়ে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা। ভূল্লীর বালিয়া ইউনিয়নের কয়েকজন চাষি জানান, সারের অভাবে আমনের আবাদ তেমন ভালো হয়নি। এখন আলুর সময়। ধানের চেয়ে আলুতে বেশি সার লাগে। বিশেষ করে পটাশ, ইউরিয়া ও টিএসপি। কিন্তু পটাশ ও টিএসপি সার তো দূরের কথা বাজারে পটাশ সার বর্তমানে পাওয়া যায় না। এভাবে সার না পেলে চাষাবাদ বন্ধ করে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান কৃষকরা।

এক কৃষক অভিযোগ করেন, কৃষি কর্মকর্তারা ও ডিলাররা কৃষককে সার না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। আর খুচরা ব্যবসায়ীদের কাছে সার কিনতে গেলে চড়া দামে কিনতে হচ্ছে। কৃষিবিভাগ তো আমাদের কথা কানেই নেয় না। তারা শুধু বলেন সার আছে, সার আছে। বাস্তবে আমরা কোনো সার পাচ্ছি না। তাহলে সার যাচ্ছে কোথায়, কে খাচ্ছে?

কৃষকের এ অভিযোগের বিষয়ে ৫ নং – বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টোু চৌধুরী যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ইউনিয়নে সারের চাহিদা মেটানোর জন্য কাজ করতেছি। আমার জানা মতে যে পরিমাণে সার বরাদ্দ আছে সে ভাবেই ডিলার বিতরণ করতেছেন। ডিলার যদি বেআইনিভাবে সার বিক্রি করেন সেটার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে মেসার্স এম এল ট্রেডার্স এর দায়িত্বরত ম্যানেজার আবু বক্কর সিদ্দিক এর সাথে কথা হলে, তিনি বলেন বিএস এর মাধ্যমে সার বিতরন করা হয়েছে বলে এড়িয়ে যান। এ সময় তিনি পরবর্তীতে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ড. আব্দুল আজিজ জানান, সবজি ও আলু চাষের জন্যে পর্যাপ্ত পরিমাণে সার মজুত আছে। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন সহ কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক সারের বাজার মনিটরিং করছেন। আর সার বিতরণের সময় প্রশাসনের লোকজন থাকেন। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, প্রতিনিয়ত ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সারের বাজার মনিটরিং করা হচ্ছে। আর সার বিতরণের সময় প্রশাসনের লোকজন থাকেন। কোনো ডিলারের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 5 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 9 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 17 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক