হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে বিআরটিএ অফিসে অভিযানের আগে ছদ্মবেশে ছিল দুদকের টিম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও বিআরটি’র সহকারী পরিচালক তন্ময় কুমারকে ঘুষ বাণ্যিজ্য দলালের দৌরাত্বসহ বেশকিছু অভিযোগের বিষয়ে সত্যতা যাচাইয়ে প্রশ্ন করতে দেখা গেছে। পরিশেষে দুদকের পক্ষ থেকে সহকারী পরিচালক তন্ময় কুমারকে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দেওয়ার কথা বলা হয়।

অভিযান শেষে ঢাকা পোস্টকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, দুপুরে ঠাকুরগাঁও বিআরটিএ সার্কেল অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়েছে। আমরা কমিশনের অনুমোদন সাপেক্ষে একটি অভিযোগের সুনির্দিষ্ট প্রেক্ষিতে আজকে অভিযানটি পরিচালনা করি। আমাদের কাছে অভিযোগ ছিল জিকজাক নামে মাঠ পর্যায়ে একটি ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে। সেই পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ ৩০০ টাকা করে আদায় করা হয় এবং যারা টাকা আগে থেকে দিয়েছে তাদের মাঠে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। এমনটা যদি চলতে থাকে তাহলে আমরা আশা করছি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাবে।

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদনসহ নানা অনিয়মের অভিযোগ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ঠাকুরগাঁও সার্কেল অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। বুধবার (৭ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় কুমারের কাছে জানতে চেয়েছি এটা কেন হচ্ছে? এর জবাবে তিনি একটি শোকজ লেটার মোটরযান পরিদর্শককে ইস্যু করবেন। আরেকটি অভিযোগ ছিল এ অফিসে দালালের দৌরাত্ম্য রয়েছে। সকাল থেকে আমাদের একটি টিম ছদ্মবেশে এ অফিসে অবস্থান করছিল এবং দুইজন দালালের মোবাইল নম্বর আমাদের টিম সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এ ফোন নম্বরগুলো এই অফিসের কারও কিনা তা আমরা খতিয়ে দেখছি।

ঢাকা পোস্টকে এই দুদক কর্মকর্তা আরও জানান, এছাড়াও আমাদের কাছে অভিযোগ ছিল ঠাকুরগাঁও সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে (টিটিসি) ৭০ জন প্রশিক্ষণার্থী গত তিন মাসের একটি প্রশিক্ষণে অংশ নেন এবং তাদের প্রত্যেকের কাছে ২৫০০ টাকা করে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা লাইসেন্স দেওয়া হবে মর্মে টিটিসি কর্তৃক আদায় করা হয়। তাই মোটরযান পরিদর্শকে একটি শোকজ লেটার ইস্যু করা হবে কেন তিনি পরীক্ষা ছাড়া লাইসেন্স দিলেন এবং ফিল্ডে কেন প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়।

দালালদের দিয়ে অবৈধ কাজ করা। পরীক্ষা না দিয়েও পাস করিয়ে দেওয়া হয়। এমন বিস্তর অভিযোগ ছিল বিআরটিএর বিরুদ্ধে। আইয়ুব আলী নামে এক দালাল অগচোরে চলে যাওয়ায় তাকে আইনের হাতে তুলে দিতে বিআরটিএকে বলা হয়েছে। একই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে সহকারী পরিচালক তন্ময় কুমারকে। ঠাকুরগাঁও বিআরটিএ সার্কেল কার্যালয়ের ড্রাইভিং লাইসেন্স করতে আসা মুনছুর আলী অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, এ অফিসে ঘুষ ছাড়া গাড়ির নতুন বা নবায়ন লাইসেন্স হয় না। তাও নিজে করতে গেলে পোহাতে হয় নানা বিড়ম্বনা। দ্বারস্থ হতে হয় দালালদের। যে কোনো কাজের ঘুষে টাকা দালালরা নির্দ্দিষ্ট হারে জমা দেন মোটরযান পরিদর্শকের কাছে। পরে ওই টাকা ভাগবাটোয়ারা হয়। দুদকের এই অভিযানকে স্বাগত জানাই। তবে এমন অভিযান আরও আগে হলে ভালো হতো। তাহলে বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারীরা আমাদের মতো মানুষদের রক্ত চুষে খেতে পারতো না।

আরেক ভুক্তভোগী আলম অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের ক্ষমতার দাপটধারী বিআরটিএ এর সহকারী পরিচালক তন্ময় কুমার ও মোটরযান পরিদর্শক মো. শরিফুল ইসলাম এখনো বহালতবিয়তে আছেন। এরা বিআরটিএ অফিসটাকে ঘুষের কারখানা করে ফেলেছে। টাকা ছাড়া কোনো কাজ করে না। নিজেরা সামনে না এলেও কয়েকজন দালাল পুষে তারা। দালালদের মাধ্যমে মানুষের পকেট কাটছে। দুদকের উচিত ছিল এই দুইজনের কোমরে দড়ি বেঁধে তাদের সঙ্গে নিয়ে যাওয়া। তাদের ইন্ধনেই সব অনিয়ম হয়। অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও বিআরটিএ সার্কেল অফিসে সহকারী পরিচালক তন্ময় কুমার এর সঙ্গে কথা বলতে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 4 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 11 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক