admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁও সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় পলিথিন মজুদ ও বিক্রয় করায় দোকানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসন সহ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, সেনাবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
এসময় প্রায় ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়। মজুদদার ও বিক্রেতাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় মোট= ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের জিম্মায় দেওয়া হয়।
২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশ। তবে দেশে পলিথিনের ব্যবহার কমেনি, বরং গত দুই দশকের বেশি সময় ধরে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। এরপর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। কিন্তু এই আইনও বাস্তবে কোনো কাজ দেয়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসন জানান এধরনের অভিযান অব্যহত থাকবে।