হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পাইকারি রোড বাজার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পাইকারি রোড বাজার।

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পাইকারি রোড বাজার।

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ অবৈধ দখলদারদের কবলে পড়ে জৌলুস হারাতে বসেছে ঠাকুরগাঁও পৌরসভার আওতায় পরিচালিত ঐতিহ্যবাহী সবচেয়ে বড় পাইকারি রোড বাজার। নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা বাজারের ভেতর গড়ে তুলেছেন ভবন। তাদেরকে বারবার নোটিশ দেওয়া হলেও জমি দখলমুক্ত করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। অসহযোগিতার অভিযোগ তুলে ঠাকুরগাঁও জেলা প্রশাসককেই দুষলেন পৌর মেয়র। পৌরসভা কর্তৃপক্ষের তথ্যমতে, স্বাধীনতার পর থেকে বাজারটি পরিচালিত হয়ে আসছে। ১৫ বছর আগেও বাজারটি ৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছিল। দখলের কারণে বাজারটির স্থান সংকুচিত হয়ে আসতে থাকায় গত বছর মাত্র ৭০ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দখলের বিষয়ে পৌরসভার তথ্যমতে আরও জানা গেছে, বছরের পর বছর বাজারকে নষ্ট করে যারা বাজারের ভেতরে দ্বিতল ভবন গড়ে তুলেছেন তারা হচ্ছেন- ডা. মোঃনুর আলম, মোঃকামাল হোসেন, মোঃ গোলাম হোসাইন, ভুট্রা বাবু, শুকুর বিহারী, মোঃ সমসেদ আলী, মো. আব্বাস আলী, জাপান সাহেব, শাহজাহান খান, মো. মইনুদ্দীন সহ আরও অনেকেই।
এ ছাড়া যারা সরকারি জমি দখল করে আছেন তারা হলেন- মো. মোকাররম হোসেন, মো. হযরত আলী, রহমান ক্যাশিয়ার ও তার ছেলেরা, মিরাজ তালুকদার, সালাম ও মতি মাষ্টার, ভুট্টা বাবু ও পলাশ, রিয়েল, রতন, রুমু তালুকদার, হামিদ ও আশরাফুল, মো. হালিম ও কুরাইশী, ডিম বাবু, মোঃ গোলাম হোসেন ও রাজ। তাদের বিরুদ্ধে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান কাউন্সিলর।
বাজারটিতে ঠাকুরগাঁও জেলার পাইকাররা সব ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও গবাদিপশু কেনাবেচা করলেও এখন জৌলুস হারিয়েছে। বাজারের ভেতরে-বাইরে ভবন গড়ে তোলায় দিন দিন জায়গা সংকটে পড়ে মুখ ফিরিয়ে নিয়েছে দূর-দুরান্তের ব্যবসায়ীরা। ফলে কমেছে রাজস্ব আয়। কয়েক মাস আগেও শত শত মানুষের আনাগোনা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচায় জমজমাট থাকত শত বছরের পুরনো হাটটি। এখন তার উল্টো চিত্র। বর্তমানে একটু একটু করে জমি দখলের মহা উৎসবের হাটটি পরিণত হয়েছে আবাসিক এলাকায়। প্রভাবশালীদের গায়ের জোরে একের পর এক ভবন গড়ে তোলায় সৌন্দর্য হারিয়েছে হাটটি। বন্ধ হয়ে গেছে রাস্তাগুলো। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ বারবার উচ্ছেদের উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে তা কার্যকর হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, প্রভাবশালীদের দখলে হাটের জায়গা সংকুচিত হতে হতে এখন যানবাহন প্রবেশ করার রাস্তাও নেই।ক্রেতা-বিক্রেতাদের আগমনও কমে গেছে। প্রশাসনের নাকের ডগায় শত বছরের পুরনো হাটটিতে ভবন গড়ে তুললেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাটটি দখলদারদের হাতে চলে গেছে। দিনের পর দিন প্রভাবশালীরা অট্টালিকা গড়ে তুলছে। যার ফলে বাজারটি এখন ছোট হয়ে গেছে। এর দায়-দায়িত্ব পুরোটাই পৌরসভার। এখন কেউ একটা ডিম বিক্রি করতে আসলেও তাকে টাকা দিয়ে ডিম বিক্রি করতে হয়। এখন দেখে মনে হয় না যে এটা একটি বাজার। মনে হচ্ছে এটি পাড়া-মহল্লা। বারবার উদ্যোগ নিয়েও অবৈধ স্থাপনা সরানো যাচ্ছে না জানিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ চান ঠাকুরগাঁও সদর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে সবচেয়ে বড় পাইকারি রোড বাজারটি দখল করে অনেকেই ভবন তোলার চেষ্টা করছে।
এবিষয়ে ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম জানান, হাটটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো ইজারাদারের। কিন্তু ঠাকুরগাঁও রোড বাজারে কোনো ইজারাদার আছে বলে আমার জানা নেই। হাটের মধ্যে ৬০ থেকে ৭০ ট্রাক ময়লা পড়ে আছে। যদি ইজারাদার থাকত এই ময়লাগুলো পড়ে থাকত না। হাটের সকল উন্নয়ন এবং শক্তিশালী ইজারাদার নিয়োগ দেওয়ার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের। তিনি আরো বলেন, ১০ ফুটের উপরে কোনো ঘর সরকারি হাটে থাকতে পারবে না। আমি নিজেই সদর ইউএনওকে বিষয়টি অবগত করেছিলাম। তিনি বলছেন-পৌরসভার মেয়রকে আমি দায়িত্ব দিছি তিনি হাট দখলের ব্যাপারে আমাকে কিছুই জানাচ্ছে না। তিনি লিখিত অভিযোগ দিলেই ব্যবস্থা নিবো। এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমানারা বেগম বন্যা জানান, রোড বাজারটিতে দুই-তিন তলা ভবন তোলা হয়েছে। এগুলো কার ইন্ধনে হচ্ছে, কে এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হবে। আমি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছি। বহুবার বলেছি যে রোড বাজারে অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে রাতারাতি। তিনি (জেলা প্রশাসক) বলেছেন-নোটিশ দেন, আমি একাধিকবার নোটিশ দিয়েছি। সরেজমিনে গিয়েও বলেছি সরকারি জমি পৌসভার একটি আয়ের উৎস। কে শুনে কার কথা। এ ব্যাপারে জানতে চাইলে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, হাটের নতুন ভবন গড়ে তোলা হচ্ছে শুনে দেখতে গিয়েছিলাম। ডিসি অফিস থেকে ইউএনও স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান জানান, হাট-বাজারের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ইতিপূর্বে হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 1 day আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক