হোম
আন্তর্জাতিক

ট্রাম্পের নামে ভোট গণনার আগেই জয়ধ্বনি দিয়ে মোদী বিড়ম্বনায়?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২০ ৮:৫০ পূর্বাহ্ণ

ট্রাম্পের নামে ভোট গণনার আগেই জয়ধ্বনি দিয়ে মোদী বিড়ম্বনায়- এম কে নিউজ

ফাইল ছবি

ট্রাম্পের নামে ভোট গণনার আগেই জয়ধ্বনি দিয়ে মোদী বিড়ম্বনায়? আমেরিকার ভবিষ্যত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের নাম চূড়ান্ত হওয়া মাত্র বিশ্বনেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ব্যতিক্রম নন। তবে গত বছর আমেরিকার টেক্সাসে এক অনুষ্ঠানে এই নরেন্দ্র মোদীই প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আবার জেতানোর ডাক দিয়েছিলেন – যেটাকে অনেকেই তখন ভারতের চিরাচরিত বিদেশ নীতির লঙ্ঘন বলে বর্ণনা করেন। মি ট্রাম্পের প্রতি মোদী সরকারের সেই খোলাখুলি সমর্থনের কারণে ভারতকে কি এখন অস্বস্তিতে পড়তে হচ্ছে? পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, বাইডেন প্রশাসনের অনেক দৃষ্টিভঙ্গি ভারতের জন্য বিব্রতকর হলেও শেষ পর্যন্ত চীন ফ্যাক্টরের কারণেই ভারতের স্বার্থ হয়তো এ যাত্রায় বেঁচে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বছরখানেক আগেই মি ট্রাম্পের হয়ে দেওয়া সেই জয়ধ্বনি ভারতকে এখন বিড়ম্বনায় ফেলছে কি না, গত শুক্রবার সন্ধ্যাতেই সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে। জবাবে মি শ্রীবাস্তব বলেন, ভারত-মার্কিন সম্পর্ক খুব দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত – প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে বিস্তৃত এটা একটা সর্বাত্মক গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এই সম্পর্ককে আমেরিকার উভয় দলই জোরালোভাবে সমর্থন করে, যা একের পর এক প্রেসিডেন্টের আমলে ক্রমশ আরও নতুন উচ্চতায় পৌঁছেছে। ভারতের মুখপাত্র যখন এ মন্তব্য করছেন, তখনও জো বাইডেনের চূড়ান্ত বিজয় ঘোষণার চব্বিশ ঘন্টারও বেশি বাকি।

সেই ঘোষণা হয়ে যাওয়ার পর ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও ওয়াশিংটনে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত নিরুপমা রাও মেননও অবশ্য নিশ্চিত, বাইডেনের আমলেও ভারত-মার্কিন সুসম্পর্কের ধারায় বিশেষ ছেদ পড়বে না।মিস রাওয়ের কথায়, ভারতের সঙ্গে আমেরিকার স্ট্র্যাটেজিক স্বার্থ বহু ক্ষেত্রেই অভিন্ন, জো বাইডেনও সেটার স্বীকৃতি দিয়েছেন। এই সম্পর্কের যে ইতিবাচক দিকগুলো, সেগুলো তার আমলেও অক্ষুণ্ণ থাকবে আমার বিশ্বাস। এর একটা বড় কারণ চীনের ভূমিকা রাজনৈতিকভাবে বিভক্ত আজকের আমেরিকাতেও কিন্তু সবাই মোটামুটি একমত যে চীনের মোকাবিলায় আমেরিকাকে কিছু একটা করতেই হবে। ফলে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কেমন দাঁড়াবে, সেখানেও সবটা কিন্তু মার্কিন-চীন সম্পর্কের ওপরেই নির্ভর করছে, বলেন তিনি।

দিল্লিতে ‘দ্য প্রিন্টে’র কূটনৈতিক সম্পাদক নয়নিমা বসু আবার মনে করছেন, ভারতের প্রতি আমেরিকায় বাইপার্টিজান সাপোর্ট থাকলেও কাশ্মীরের মতো ইস্যুতে ডেমোক্র্যাট প্রশাসন দিল্লির জন্য খানিকটা অস্বস্তি বয়ে আনতে পারে। তিনি সংবাদ মাধ্যমকে বলছিলেন, এটা ঠিকই যে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকারের সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তবে ডেমোক্র্যাট বারাক ওবামার সঙ্গেও তার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

আর এই যে আমেরিকার উভয় দলের সমর্থন ভারত আগাগোড়াই পেয়ে আসছে, বাইডেনের আমলেও সেটার নড়চড় হওয়ার বিশেষ কারণ নেই। তিনি বলেন, তবে এই সম্পর্কে একটা অস্বস্তির উপাদান থেকেই যাচ্ছে। সেটা শুধু ট্রাম্পের হয়ে প্রধানমন্ত্রী মোদীর স্লোগানের জন্যই নয়, মনে রাখতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও গত বছর আমেরিকায় গিয়ে সিনিয়র কংগ্রেসওম্যান প্রমীলা জয়পালের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন – যিনি কাশ্মীর প্রশ্নে ভারতের খুব কঠোর সমালোচক।

বাইডেন প্রশাসনে সেই প্রমীলা জয়পালকেই হয়তো এখন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। তা ছাড়া ভাবী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসও বহুবার বলেছেন কাশ্মীর ইস্যুটা ভারত ঠিকমতো সামলাতে পারেনি। ফলে সেখানে বিব্রত হওয়ার একটা অবকাশ থাকছেই। তবে শেষ পর্যন্ত চীনের বিরুদ্ধে দুদেশের যৌথ অবস্থানই ‘আব কি বার ট্রাম্প সরকারে’র মতো স্লোগানকে পেছনে ফেলে দেবে বলে তার বিশ্বাস। নয়নিমা বসুর কথায়, “ভারত-মার্কিন স্ট্র্যাটেজিক সম্পর্ক বছরদশেক আগেও যা ছিল তার চেয়ে এখন অনেক বেশি ঘনিষ্ঠ – আর সেটার পেছনে প্রধান কারণ চীন ফ্যাক্টর।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 10 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 11 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 17 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক