admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-পাগলাকানাই থেকে কোটচাঁদপুর সড়কের কালুহাটি মাদ্রাসার সামনে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসির অবরোধ ও বিক্ষোভ সমাবেশ। দির্ঘদিন ধরে রাস্তার কাজ নিয়ে ফেলে রেখেছেন ঠিকাদার প্রতিষ্ঠান,দেড় বছর ধরে মুলরাস্তার এখনো মেগাডাম করাও শেষ হয়নি। অপরিকল্পিত ভাবে বিভিন্ন স্থানে খুড়ে রেখে ফেলে রেখেছেন, যার কারনে স্থানীয় জনগণের চলাচলের খুবই সমস্যা হচ্ছে।
স্থানীয় জনগণের দির্ঘদিনের প্রানের দাবি এই রাস্তাটির সংষ্কার হবে। ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর যাবার সব থেকে সহজ এই রাস্তাটিতে প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল হয়ে থাকে। দির্ঘ ভোগান্তির পর যখন রাস্তাটির টেন্ডার হলো ও কাজ শুরু হলো স্থানীয় জনগণের মোনে আসার আলো জ্বলেছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের এই আচরণে আশাহত হয়েছে জনগণ।
খোজ নিয়ে যানা যায় ঝিনাইদহের প্রভাবশালী ঠিকাদকর মাসুম মিঞার ভাগনে রানা এই কাজটি করছেন,ইতিপূর্বেও এই ঠিকাদারেরে নামে রয়েছে বিভিন্ন অনিয়মের অভিযোগ। এই রাস্তায় যে খোয়া ব্যাবহার করা হচ্ছে সেখানেও রয়েছে ভালো মন্দের মিশ্রন। এই বিষয়ে ঝিনাইদহের এল জি ই ডির রয়েছে যথেষ্ট সদিচ্ছার অভাব।
জনগণ ভোগান্তি পোহাতে পোহাতে যখন হাপিয়ে উঠেছে এবং অতিষ্ঠ হয়েছে তারই প্রেক্ষিতে আজ কয়েক হাজার মানুষ কালুহাটি মাদ্রাসার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ঠিকাদারের বিরুদ্ধে। বিক্ষোভ রত জনগণের দাবি অনতিবিলম্বে এই সড়কটি সংষ্কার করা হবে, যত দ্রুত সম্ভব সড়কের কাজ সম্পন্ন করা হবে,আর কর্তৃপক্ষ যেনো যথাযথ তদারকি করেন, কারন রাস্তার কাজে যথেষ্ট গাফিলতি রয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের।