admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গ্রীন বাংলাদেশ ক্লীন বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে ১৬ আক্টোবর বুধ বার ১১ঃ৩০ মিনিট এর ঠাকুরগাঁও সদর থানার অন্তর্গত ৭ নং চিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের ভেলাজান মহা-বিদ্যালয়ে, জাগ্রত ব্যবসায়ি ও জনতা এবং এর অংগ সংগঠন জাগ্রত শিক্ষক জনতার উদ্যোগে পাঁচ শত বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠিত। বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেলাজান মহাবিদ্যালের সভাপতি আব্দুস সামাদ, বিদ্যুতসায়ি সদস্য ডাঃ কসিমউদ্দিন। ভেলাজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল হক চৌধুরী। ভেলাজান আনছারিয়া ফাযিল মাদ্রাসার সহ সভাপতি খায়রুল আলম।জাগ্রত শিক্ষক ও জনতা ঠাকুরগাঁয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন। জাগ্রত ব্যবসায়ি ও জনতার চিলারং ইউনিয়ন আহ্বায়ক জুয়েল রানা আহ্ববায়ক জাগ্রত ব্যবসায়ি ও জনতা, ঠাকুরগাঁও জেলা। ও আল মোমিন, চিলারং ইউনিয়ন যুগ্ম আহ্ববায়ক কুলিন রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভেলাজান মহাবিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে অতিথি বৃন্দ সকলের উদ্দেশ্যে বলেন যে, বৃক্ষ রোপন কর্ম সুচি একটি মহৎ উদ্যোগ। এরকম মহৎ ব্যবসায়ি ও জনতা এবং এর সকল অঙ্গ সংগঠনকে সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বৃক্ষ শুধু অক্সিজেন সরবাহ করে প্রাণীর প্রাণ রক্ষা করেনা, প্রাকৃতিক ভারসম্য রক্ষায় বিশেষ ভুমিকা পালন করে। বৃক্ষ মানুষকে ফল, কাঠ ও অসুখ নিরাময় কারী ঔষুধ হিসাবে নানান রকম উপাদান দিয়ে সহযোগীতা করে থাকে। মানুষের প্রয়োজনে সকলের বাড়ীর আনাচে-কানাচে, রাস্তার ধারে অর্থাৎ যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানে বৃক্ষ রোপনের প্রতি গুরুত্ব আরোপের পাশা-পাশি শিক্ষা, সংস্কৃতির প্রতি চর্চা ও সামাজিক কল্যাণ মুলক কর্মকান্ডের প্রতি অংশগ্রহন এবং অন্যায় -অবিচার ও দুর্নীতির বিরোধীতা করার লক্ষে তরুণ ছাত্র-ছাত্রী সহ সকলের প্রতি আহ্ববান জানান। বৃক্ষ রোপন শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।