হোম
আইন-বিচার

জঙ্গিবাদ-সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ: আইজিপি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সের যে নীতি গ্রহণ করেছেন সেই নীতির আলোকে আমরা কাজ করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এনেছি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়ায় পুলিশ প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন যাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হয়। স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পথ মসৃণ ছিল না। মানুষের নিরাপত্তা বিধানে আমরা দায়িত্ব পালন করছি এতে করে বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। সব ধরণের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে পুলিশ।

তিনি বলেন, পুলিশ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ১২ হাজারেও বেশি পুলিশ সদস্যদেরকে প্রায় ৭১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। যাদের মধ্যে অকালে মৃত্যুকালীন অনুদান, চিকিৎসা অনুদান ও ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি। করোনা মহামারীতে পুলিশ সদস্যরা সামনের সারি থেকে দেশের সেবা করে গেছেন। যার ফলে প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলা সহজ হয়েছে। পুলিশ কল্যাণ ট্রাস্ট মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে সামাজিক ভয়াবহ বিপদ থেকে যুব সমাজকে মুক্ত করা হয়েছে।

জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এসময় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ হেডকোয়াটার্সের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ফিন্যান্স) এস এম মোস্তাক আহম্মেদ খান, ডিআইজি সৈয়দ রিয়াজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বগুড়ার সাতমাথা এলাকায় অত্যাধুনিক বহুতল ভবন এ পুলিশ প্লাজা। সমগ্র শপিংমল শীতাতপ নিয়ন্ত্রিত, নির্ধারিত পণ্যের জন্য ভবনের নির্দিষ্ট ফ্লোর সুসজ্জিত রয়েছে। আগুন ও ধোয়া শনাক্তকরণের স্বয়ংক্রিয় এবং আন্তর্জাতিক মানসম্মত অগ্নি নির্বাপক সংকেত ব্যবস্থা। সিসি ক্যামেরা, ইমারজেন্সি মেডিকেল ও ফাস্ট এইড পয়েন্টসহ আধুনিক সুবিধা রয়েছে এ প্লাজায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 12 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 3 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক