admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২০ ৯:১৪ পূর্বাহ্ণ
মোঃ হারুন-অর-রশিদ বাবু , ষ্টাফ রিপোর্টার রংপুর ব্যুরো অফিসঃ রংপুরের পীরগাছা উপজেলাধীন মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার, ১নং কল্যাণী ইউনিয়ন তথা বড়দরগাহ অঞ্চলের সফল ব্যবসায়ী ও সফল রাজনৈতিক ব্যক্তিত্ব, আলহাজ্ব মরহুম নুরু মোহাম্মদ পাটোয়ারীর সুযোগ্য পুত্র। বড়দরগাহ ব্যবসায়ী সমিতির সভাপতি, ১নং কল্যাণী ইউনিয়ন পুলিশ কমিউনিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগাছা উপজেলা শাখার তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান পাটোয়ারী গতকাল ২৪শে নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ৮.০০ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে, ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
২৫শে নভেম্বর ২০২০ইং বুধবার বেলা সাড়ে এগারোটা তার বড়ভাই হাফেজ,মোঃ আব্দুস সোবহানের ঈমামতিতেই নামাজে জানাযা সু-সম্পুর্ন হয়, পরবর্তী তার নিজ বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন কার্য্যসম্পুর্ণ হয়েছে ইনশাআল্লাহ। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তছলিম উদ্দিন, শোক প্রকাশ করেছেন ১নং কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুর আলম, আরও শোক প্রকাশ করেছেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান, আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান মাহবুব, প্যানেল চেয়ারম্যান মোঃ আরিফুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃমজনু মিয়া ও তার একান্ত কাছে বন্ধু, বড়দরগাহ বাজার মেসার্স দরিদ্র ভান্ডারের মালিক মোঃ আবুল হাসিম ও মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ শেখ রোকনুজ্জামান,সাবেক ওসি মোঃ আকতারুজ্জামান প্রধান।
মাহিগঞ্জ থানা পুলিশ কমিউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অত্র এলাকার জ্ঞানীগুনি জনেরা। আব্দুল মান্নান পাটোয়ারী পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। মেয়েকে ইতিপূর্বে বিবাহ দিয়েছেন,ছেলের বিবাহের সমন্ধ নিয়েই তিনি গিয়েছিলেন ঢাকা, মেয়ে পক্ষের সাথে আলাপালোচনা শেষেই আংটি পরাতেন পুত্রবধূকে, পরবর্তীতে ধুমধামেই বিয়ে করাতেন ছেলেকে। তার শেষ ইচ্ছা আর পুরন হলো না! এমনটি’ই জানিয়েছেন তার পরিবারের পক্ষ থেকে। আব্দুল মান্নান পাটোয়ারীর এই অকাল মৃত্যুতে অত্র এলাকায় শোঁকের মাতম নেমে এসেছে।