admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২০ ৮:৪১ অপরাহ্ণ
চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২০টি যুদ্ধজাহাজ মোতায়েন। চীনের সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক বেশ আগ থেকেই। সম্প্রতি লাদাখ সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সম্পর্কের আরো অবনতি হয়। বেশ কয়েকবার দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হলেও তা আর স্বাভাবিক করা যায়নি। এবার জানা গেল, চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২০টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দিল্লি ও তার সহযোগীরা।
যুদ্ধজাহাজ মোতায়েনের কথা নিশ্চিত করেছেন ভারতের চিফ অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। গতকাল (১১ ডিসেম্বর) কনটেস্টিং দ্য ইন্দো স্পেসিফিক ফর গ্লোবাল ডমিনেশন শীর্ষক গ্লোবাল ডায়লগ সিকিউরিটি ফোরামের এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান।
বিপিন রাওয়াত বলেন, দীর্ঘদিন ধরেই এশিয়ার বিস্তীর্ণ এলাকায় নিজেদের প্রভাব বাড়িয়ে যাচ্ছে চীন। বিশেষকরে সমুদ্রে তারা প্রভাব খাটাচ্ছে বেশি। বিষয়টি শুধু ভারত নয়, এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও এক ধরনের হুমকি। তাই চীনের এই প্রভাব ঠেকাতে দিল্লি তার সহযোগীদের নিয়ে মাঠে নেমেছে। ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছে ১২০ রণতরী। চীনকে ঠেকাতে ভারত সবসময় বন্ধু দেশগুলোর পাশে থাকবে।