ডা: নরুল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
১৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় বিরামপুর ফুডওয়ে রেস্টুরেন্ট কনফারেন্স রুমে ‘বেসিক ইংলিশ সেন্টার ‘ কর্তৃক আয়োজিত চিলড্রেন স্পোকেন ইংলিশ পারফর্মেন্স এন্ড প্রেজেন্টেশন ডে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বেসিক ইংলিশ সেন্টারের উপদেষ্টা ডাঃ
নূরল হক (সাংবাদিক,) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আবু আসলাম বাবু, বিশেষ অতিথি জাকির হোসেন মুকুন্দপুর মাদ্রাসা অভিভাবকের পক্ষ থেকে মুসাম্মাৎ সাথী।
বক্তাগণ বলেন, চারটি মানদণ্ডের উপর ইংরেজি ভাষার দক্ষতা নির্ভর করে। শোনা- বলা ,পড়া-লেখা । এগুলোর চর্চা খুবই কম। লক্ষ্য করা যায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ইংরেজির ভিত অত্যন্ত দুর্বল। জাতীয় পর্যায়ের এক জরিপে দেখা যায়, প্রাথমিক তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি রিডিং পড়া এবং লেখার ভীত খুবই দুর্বল । এই বিষয়গুলি নিয়ে অভিভাবকের সচেতন হওয়া দরকার।
ছোটবেলা থেকে নিয়মিত ইংরেজি অনুশীলনের মাধ্যমে ভাষাগত দক্ষতা একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব। শিশুদের একাডেমিক পড়ার শোনার পাশাপাশি ইংরেজিতে কথা বলা ও যোগাযোগের দক্ষতা তৈরির দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
বেসিক ইংলিশ সেন্টার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মোহতাসিম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, শিশুদের জন্য স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশনের পাশাপাশি গ্রামার এবং ফাউন্ডেশন ভিত্তিক পাঠদান করা হয়। শুধু তাই নয় বেসিক ইংলিশ সেন্টারের কোর্স সমূহ: কিডস ইংলিশ,স্পোকেন, ফনিক্স, (আইপিএ), ইংলিশ ফাউন্ডেশন এন্ড গ্রামার কোর্স ডিগ্রি অনার্স কোর্স, ইউনিভার্সিটি ইংলিশ অ্যাডমিশন কোর্স। অনুষ্ঠানের মধ্যে শিশুদের ইংরেজি শেখার অগ্রগতি ও আত্মবিশ্বাসের একটি চিত্র তুলে ধরা হয়। শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহসীনিন তামিম।