admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
মুক্ত কলম, নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ২৮/১২/২০২২ইং তারিখে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সাতনালা সাকিনস্থ অ্যাম্বিশন রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ সংলগ্ন পুকুরে প্রাপ্ত অজ্ঞাতনামা লাশ সংক্রান্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ফকিরপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের অন্যতম মূলহোতা প্রধান আসামী ১। মোঃ সামিউল ইসলাম (৩০), সাং- রানীপুর (ভন্ডপাড়া), থানা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করে। উল্লেখ যে, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রানিপুর ফকিরপাড়া সাকিনস্থ জনৈকা মোসাঃ হাসিনা বানু(৭৭), স্বামী- মৃত মোকছেদ আলী এর ছেলে ভিকটিম হাসানুর রহমান(৪২) গত ২৭/১২/২০২২ইং তারিখ রাত অনুমান ০৮ঃ ৩০ ঘটিকার সময় জরুরী কাজের কথা বলে ঘর থেকে বের হয়। পরদিন ২৮/১২/২০২২ইং তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন সাতনালা ইউপিস্থ বাঁশতলায় অ্যাম্বিশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পার্শ্বে একটি পুকুর হতে ভাসমান অবস্থায় উক্ত ভিকটিমের মরদেহ পাওয়া যায়।
বিষয়টি মৃতের পরিবারবর্গ লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে এসে মৃতদেহ সনাক্ত করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মোঃ নাহিদ উজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ৩০ ডিসেম্বর বিকালে ৪ টায় ১৫ম রসিয়া আই সি এম কৃষক ক্লাব আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ পলাশ উদ্দিন সভাপতিত্ব করেন মাওলানা ওবায়দুল্লাহ এময় প্রধান অতিথির বক্তব্যে শোনা যায় শিশুদের শিক্ষার বিষয় বাল্যবিবাহ রোধ ও মাদকে না করুব এর বিষয়ে সবকিছুই তুলে ধরেন।
আপনার ছেলেকে আপনার ছেলের পছন্দমত স্কুলে ভর্তি করেন সময় মত স্কুলে খেয়াল রাখতে হবে। আপনার ছেলেকে আপনি একটা সুশিক্ষিত করেন এটা আমি আশা করি ।সে সময় অনেক গুরুত্বপূর্ণ কথা গুলো তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন আরো অন্যান্য প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।