admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তিঃ দিনাজপুরের র্যাব-১৩ এক অভিযানে অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা গাঁজা পরিবহনের সময় ২৪ কেজি গাঁজা সহ ১ জনকে আটক করেছে দিনাজপুর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন রোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গ্রহন করে অন্যত্র বিক্রয়ের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আশপাশ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ০৯ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন সদর পৌরসভার অর্ন্তগত ষষ্ঠিতলা সাকিনস্থ রেলওয়ে স্টেশন রোডের সুন্দরবন কুরিয়া সার্ভিস এর মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা সহ আসামী ১। মোঃ মারুফ @ পুতুল(৪৫), সাং- দক্ষিন সুজালপুর, থানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে পরস্পর যোগসাজসে অতি গোপনে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যান্য মালামালের সহিত তাদের সহযোগী সিন্ডিকেটের মাধ্যমে শ্রীমঙ্গল এলাকা হতে চা-পাতার বস্তায় করে চা-পাতার ব্যবসার অন্তরালে চা-পাতার সহিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।