admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৫ অপরাহ্ণ
কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ আজ ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মাহালিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমির টপসয়েল ও পাহাড়ের মাটি কাটার অপরাধে ধৃত আসামী ফরহাদুল ইসলাম (৪২) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্টে সহযোগিতা করেন আনসার, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।