admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জুলাই, ২০২০ ১০:২৭ পূর্বাহ্ণ
চট্টগ্রামে করোনায় আরো পাঁচ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। বুধবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ৩ শত ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সাতটি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ৩৭২ জনের। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ২৫৯ জন। বাকি ১১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা এখন পর্যন্ত ৮ হাজার ৮ শত ৫২ জন। গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন পাঁচ জন। করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮ । সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন আরো ৪১ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মোট ১০৬৫ জন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩৪৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪ হাজার ৫ শত ১০ জন।