হোম
নির্বাচিত কলাম

গোবিন্দগঞ্জে ইতিহাসের সাক্ষী ধ্বংসের পথে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএস বিদ্যুৎ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের কুঠিবাড়ীতে উপজেলা পরিষদ চত্বরে ইতিহাসের সাক্ষী হয়ে ভগ্নপ্রায় অবস্থায় দাড়িয়ে থাকা লোহার শিকলে বাঁধা “ডিসপেনচারী”টিতে হরিলুট চলছে। জানালা, দরজা, টিনের চালার পর এবার লক্ষাধিক টাকা মূল্যের ডিসপেনচারির ৪টি লোহার শিকল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। শুধু মাত্র প্রশাসনিক তদারকি আর সুদৃষ্টির অভাবে ঐতিহাসিক এ ডিসপেনচারীটি ধ্বংশ হতে চললেও দেখার যেন কেউ নেই।
জানা যায়, নীলকরদের রাজত্ব শেষে গোবিন্দগঞ্জের এই ‘কুঠিবাড়ী’ মহারাজা স্যার প্রদোৎ কুমার ঠাকুরের অধীনস্থ হয় এবং মহারাজা প্রদোৎ কুমার ঠাকুর বাহাদুর এই কুঠিবাড়ীতেই তার জমিদারী প্রশাসনের কেন্দ্রস্থল হিসেবে পরিনত করেন। এই কুঠিবাড়ীতে মহারাজা তার রাজস্ব আদায়ের পাশাপাশি বেশকিছু উন্নয়নমুলক ও সেবামুলক কর্মকান্ড শুরু করেন। অনেকের ধারনা এসময়ই মহারাজা তার কর্মচারী ও প্রজাদের চিকিৎসা সেবার জন্যই লোহার শিকলে বাঁধা এই ডিসপেনচারীটি প্রতিষ্ঠা করেন।
উপজেলা ভূমি অফিস ও অফিসার্স কোয়ার্টারের পিছনে ভগ্নপ্রায় অবস্থায় এখনও দাড়িয়ে আছে জনসাধারণের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অন্যন্য স্থাপনা লোহার শিকলে বাঁধা “ডিসপেনচারী”। ছোট-খাট অসুখে বিনা মূল্যে ওষুধ পাওয়া যায় এ কারণে ব্যাপক পরিচিতি ছিল এই ‘ডিসপেনচারী’র। ইট সিমেন্টের ঢালাই করা মেঝে, চারিদিকে অর্ধেক ইট ও আরেক অর্ধেক টিনের দেয়াল আর উপরে বাংলা টিনসেড এ ঘরটিতে ৩টি কক্ষ ছিল। উত্তর-দক্ষিণে লম্বা এ ঘরটি উত্তর দক্ষিনে ২টি ও পূর্ব পশ্চিমে ২টি মোট ৪টি বড় বড় মোটা শিকল দিয়ে মাটির সাথে বাঁধা ছিল। ঝড়ে যাতে ক্ষতিগ্রস্থ না হয় এজন্যই সম্ভবত ৪টি লোহার শিকল দিয়ে মাটির সাথে বাঁধা হয় এ ডিসপেনচারী’র ঘরটি এরপর সরকারি ভাবে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হলে এই ডিসপেনচারীর কদর কমে যায় এবং এক সময় এই ডিসপেনচারীর কার্যক্রম বন্ধ করে তালা বদ্ধ করা হয়।
দীর্ঘদিন তালাবদ্ধ থাকা অবস্থায় একসময় গঙ্গাজলি নামের এক সুইপার তার স্বামী সন্তানদের নিয়ে এই ডিসপেনচারীর বারান্দায় বসবাস শুরু করে এবং এখনও তার পরবর্তী পরিবার এই ডিসপেনচারীর সামনে আরেকটি টিনের ঘর তুলে বসবাস করে আসছে। কিন্তু কিছু নেশাখোর ব্যক্তি ডিসপেনচারির দরজা, জানালা, টিনসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে তাদের নেশার অর্থ জুগিয়েছে। এরই মধ্যে লক্ষাধিক টাকা মূল্যের ৪টি লোহার শিকলও কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
শুধুমাত্র প্রশাসনিক তদারকি ও সুদৃষ্টির অভাবে তাদের চোখের সামনেই দিন দিন কে বা কারা এই ডিসপেনচারী’র আসবাবপত্রসহ দরজা-জানালা, টিন খুলে নিয়ে গেছে। বর্তমানে ঐতিহাসিক নিদর্শন এই ডিসপেনচারীটি এখন ধ্বংশ হতে চললেও দেখার যেন কেই নেই।
ডিসপেনচারীর আঙ্গিনায় পরিবার নিয়ে বসবাসরত সুইপার গণেশ বাসফোর ও জনি বাসফোর জানান, কে বা কারা দরজা জানালা, টিন, লোহার শিকল খুলে নিয়ে গেছে আমরা জানিনা।
জনৈক এক ব্যক্তি জানান, কিছুদিন আগেও এ ঐতিহাসিক ডিসপেনচারীর দরজা, জানালা, টিনের চালা, লোহার শিকল সবই ছিল। কিন্তু এখন দেখছি অনেক কিছুই নেই। উপজেলার প্রশাসনিক চত্বরে অবস্থিত প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীদের সামনে থেকেই জমিদারী আমলের ঐতিহাসিক নিদর্শনটি দিন দিন হরিলুট হয়ে যাওয়া দুঃখজনক।
গোবিন্দগঞ্জ উপজেলা ( ভারপ্রাপ্ত) নিবার্হী অফিসার এস এম আব্দুল্লা-বিন শফিকের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আমিও শুনলাম এ ব্যাপারে আমার কিছু জানা নেই- তবে আমি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।আপনারাও একটু খোজ খবর রাখেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 8 hours আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 16 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক