admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১৫ ডিসেম্বর ২০২২খ্রিঃ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ভয়ে লোকলজ্জায় আত্মহত্যা করে বগুড়া শেরপুরের এক স্কুলছাত্রী। শেরপুরর দড়িপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল মানিক প্রথমে প্রেমের ফাঁদে ফেলে এবং পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও মেলামেশায় বাধ্য করতে থাকে। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ১৮ নভেম্বর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করলে মেয়েটি মারা যান।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মানিককে মঙ্গলবার দিবাগত রাতে ১২টার দিকে সারিয়াকান্দি থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন(র্যাব)। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম। তিনি জানান, বগুড়া শেরপুর নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সাথে আব্দুল মানিক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কে একপর্যায়ে ওই ছাত্রীর সাথে অন্তরঙ্গ মুহুর্তের দৃশ্য গোপনে ভিডিওধারণ করে মানিক।
এছাড়াও গত ১৮ নভেম্বর মানিক ওই ছাত্রীর বাড়িতে গোপনে এসে আবারও মেলামেশা করতে চায় এবং ওই ছাত্রী বাধা দিলে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে হুমকি এবং বিয়ে করবে না বলে মানিক জানিয়ে দেয়। মানিকের এমন ব্যবহারে লাজলজ্জার ও মান ইজ্জতের ভয়ে ওই ছাত্রী ১৮ নভেম্বর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে অসুস্থ হয়ে পরে, পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মৃত্যুবরণ করে।
এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বগুড়া শেরপুর থানায় গত ২৯ নভেম্বর মামলা দায়ের করে (বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-৪৩ তারিখ ২৯ নভেম্বর ২০২২ইং ধারা-৩০৬ পেনাল কোড-১৮৬০) এবং র্যাব-১২ বগুড়া অফিসেও অভিযোগ দায়ের করে। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সারিয়াকান্দি থানা এলাকা থেকে মুল অভিযুক্ত আব্দুল মানিককে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, আব্দুল মানিককে জিজ্ঞাসাবাদকালে ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।