admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের রাজারহাটে বৃহস্পতিবার ১৭ নভেম্বর রাজারহাট উপজেলা আইন শৃঙ্খলা ও অন্যান্য কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচি রাজারহাট উপজেলা কতৃর্ক আয়োজিত উপজেলা পরিশোধের অফিসাস ক্লাবে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরের তাসনিমের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধ ও গণ জনসচেতনতা সৃষ্টি ও প্রচার প্রচারণা করা হয়।
এ সময় উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, ইসি কর্মকর্তা শম্পা আক্তার থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ও রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম সহ উপজেলা পরিষদ ও অন্যান্য অফিসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা ব্যবস্থাপক লিগ্যাল এইড খন্দকার মোহাম্মদ আব্দুল হাকিম ও অফিসার সেলপ মোহাম্মদ আনোয়ার হোসেন।