হোম
আইন-বিচার

কুড়িগ্রামের রাজারহাটে নিয়োগ জালিয়াতি সংবাদ প্রকাশের পরে ভয়ভীতি প্রদর্শণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে এবং চাকুরী প্রার্থী এইচ এসসি পাস করা সত্বেও অষ্টম শ্রেণি পাস দেখিয়ে আয়া পদে চাকরি শিরোনামে সংবাদ প্রকাশের পর অভিযোগকারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়,রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তার ছোট বোনের জাতীয় পরিচয়পত্রের সবকিছু অপরিবর্তিত রেখে জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে অষ্টম শ্রেণির সার্টিফিকেট দিয়ে আয়া পদে চাকরি দেন সেলিনা আক্তারকে। সেলিনা আক্তার ওই প্রতিষ্ঠানে গত ১৪ই মে ২০২২ইং তারিখে নিয়োগপ্রাপ্ত হন। তার অরিজিনাল জাতীয় পরিচয় পত্রের জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৮২ইং এবং চাকুরীরত প্রতিষ্ঠানে আবেদনকৃত জাতীয় পরিচয় পত্রে জন্মতারিখ ১০ডিসেম্বর ১৯৯০ইং। যা দুটি জাতীয় পরিচয় পত্রে বয়সের পার্থক্য পরিলক্ষিত হয়।

ওই অবৈধ নিয়োগের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা শ্রী বিসা মিত্র ১৮/০১/২০২৪ ইং তারিখে স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রাজারহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এই জালিয়াতি নিয়োগ গত ১ ফেব্রুয়ারি ২০২৪ইং দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় প্রকাশিত হলে অভিযোগকারী শ্রী বিসামিত্রকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে অভিযোগ উত্তোলন করে নিতে বাধ্য করেন প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

উল্লেখ্য,উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে জন্ম নিবন্ধন সূত্রে সেলিনা আক্তারের জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯৮২ইং বলে জানা গেছে। এছাড়াও সেলিনা আক্তারের চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হবার দিনে বয়স হয় ৩৯ বছর। চাকরির সুবাদে ৮ বছর বয়স কমিয়ে ৩১ বছর বয়স দেখিয়ে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেন প্রধান শিক্ষক।

অভিযোগকারী শ্রী বিসা মিত্র বলেন আমি অভিযোগ দিয়েছি যদি তারা সুষ্ট তদন্ত না করে ব্যবস্থা না নেয় তাহলে আমি আদালতের শরনাপন্ন হবো। প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন অভিযোগের পরে বিষয়টি আপোষ মিমাংসা করা হয়েছে। বাদীকে তার ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলেন। প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যদি আপোষ মিমাংসা হলো তাহলে অভিযোগকারী বিভিন্ন অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন কেন,তখন বিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র প্রাথমিক ভাবে সঠিক পাওয়া গেছে ভুয়া হলে আদালতে যাওয়ার পরামর্শ দেন। জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন অভিযোগের বিষয়টি প্রতিবেদন পাঠিয়েছি তারপরেও অফিসে গিয়ে খোঁজখবর নিবো। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন এই অভিযোগের বিষয়ে আমার জানা নাই,তারপরেও আমি জেলা শিক্ষা কর্মকর্তা কে অভিযোগের বিষয়টি জিজ্ঞেস করবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 2 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক