admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২০ ৪:২৮ পূর্বাহ্ণ
করোনার নমুনা পরীক্ষার ফি বিদেশগামীদের জন্য টেস্ট ফি কমনো হয়েছে। নমুনা পরীক্ষায় উৎসাহিত করতে এবং আর্থিক দিক বিবেচনায় এবার বিদেশগামী যাত্রীদের টেস্ট ফি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে মাত্র দেড় হাজার টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে পারবেন বিদেশগামী যাত্রীরা। আগে এই ফি ছিল সাড়ে ৩ হাজার টাকা।
করোনার নমুনা পরীক্ষা সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রতিরোধে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের দেয়া মেডিকেল ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশে এখন প্রায় ৮৮টি ল্যাবে (স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৯১টি) পিসিআর টেস্ট করা হলেও টেস্টের সংখ্যা সেইভাবে বাড়ছে না। কারণ কিছু লোকের অনীহা দেখা দিয়েছে। সে জন্য পিসিআর টেস্টের জন্য যে ফি নির্ধারণ করা হয়েছিল সেটাও কমিয়ে দেয়া হয়েছে।
করোনার নমুনা পরীক্ষা ২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। এ ছাড়া যারা টেস্ট করে বিদেশে যায়, তাদের সাড়ে তিন হাজার থেকে কমিয়ে দেড় হাজার টাকা করে দেয়া হয়েছে। আর এসবই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, যোগ করেন মন্ত্রী।
দেশে মরণব্যাধী এই ভাইরাসটির প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকারি হাসপাতাল ও বুথগুলোতে বিনামূল্যে করোনা পরীক্ষা হয়ে আসছিল। ফলে একটা পর্যায়ে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে যায় এবং রোগী শনাক্ত ৪ হাজারের বেশি হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পরীক্ষায় ফি নির্ধারণ করে দেয় সরকার। এরপর থেকে হঠাৎ করেই নমুনা পরীক্ষা ও শনাক্তকৃত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যায়।