admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২০ ৩:৪১ অপরাহ্ণ
করোনাভাইরাস আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পর থেকে এ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বলেন, সিএমএইচ-এ চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ভালো ছিলো। কিন্তু আজ শুক্রবার ভোরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে শরীরে জ্বর অনুভব করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে ৪ সেপ্টেম্বর সিএমইচ-এ ভর্তি হলে তার কোভিড-১৯ পজিটিভ আসে। এরপর থেকে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। এছাড়া তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায়ও ভুগছেন।