হোম
অপরাধ

কক্সবাজারের ঈদগাঁওতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত,বিক্ষোভ ও মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার,ঈদগাঁওঃ কক্সবাজারের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রিহামের অবস্থা খুবই সংকটাপন্ন। বর্তমানে সে মৃত্যু পথযাত্রী। স্কুলের ছাত্রাবাসে ঢুকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। ঘটনায় জড়িত কাকেও এখনো গ্রেপ্তার করা যায়নি। এদিকে স্কুল কর্তৃপক্ষ বিচারের নামে নানা টালবাহানা করছে। কর্তৃপক্ষের এমন আচরণে ফুঁসে উঠেছেন আহত শিক্ষার্থীর সহপাঠী, সাধারণ ছাত্রজনতা ও এলাকাবাসী। ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে ঘটনায় সংশ্লিষ্ট দুর্বৃত্তদের উপযুক্ত বিচার ও গ্রেপ্তার দাবিতে সোমবার ৬ জানুয়ারি বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহাসড়কের স্থানীয় বাস স্টেশনের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ভুক্তভোগুর সহপাঠী, সাধারণ ছাত্র-জনতা ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। আহত শিক্ষার্থী রিহামের গ্রাম ইউসুফেখীল এলাকা থেকে একদল বিক্ষোভকারী মিছিল সহ এ মানববন্ধনে যোগদান করে। এতে বেশ কিছু প্লে-কার্ড ও ফেস্টুন বহন করা হয়। মানববন্ধনটি বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয়। এ সময় মহাসড়কে স্বাভাবিক যান চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। তবে ঈদগাঁও থানা পুলিশ দল যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রিহামের পিতা প্রবাসী আব্দুল জলিল, রিহামের মামা নুরুল কবির, আজিজুল হক রুবেল, রেজাউল করিম, বাংলাদেশ দুর্নীতি নজরদারি সোসাইটির চেয়ারম্যান এরশাদ উল্লাহ খান, হেলাল উদ্দিন ফারুক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ এহসান, আব্দুর রহিম প্রমুখ।

বক্তারা রিহামের হত্যা চেষ্টাকারীদের এখনো বিচার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, টানে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে উপর্যপুরি ছূরিকাঘাত করা হয়েছে। আল্লাহর ইচ্ছায় সে এখনো বেঁচে আছে। ইতোমধ্যে তাকে ৪/৫টি হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। এখনো স্বাভাবিক হতে পারেনি। বক্তারা আরো বলেন, স্কুল কর্তৃপক্ষ অহেতুক কালক্ষেপণ করছে। বিচারের নামে তারা তামাশা দেখাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে স্কুলে কেউ নিরাপদ বোধ করবে না। ভিক্ষোভকারীরা বলেন, জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তাদের উপযুক্ত বিচারের নিশ্চয়তা দিতে হবে। স্কুলে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কোন সন্ত্রাসী ও দুর্বৃত্তকে বিদ্যালয়ে ঠাঁই দেয়া যাবে না। বিদ্যালয় আঙ্গিনাকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থানে পরিণত করতে হবে।

মানববন্ধনের বক্তারা আরো বলেন,যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, সে বিদ্যালয়ে কিভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে? অপরাধীদের না চেনার ভান করলে চলবেনা। সময় থাকতে তাদেরকে চিহ্নিত করতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক