হোম
নির্বাচিত কলাম

একজন মানুষও কি নেই আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ এত কষ্ট নিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে। ৮ বছর ধরে এক ঘরের ভেতরে একটি প্লাস্টিকের চেয়ারের বসে আছি। এত যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কথা গুলো বলে কাঁদছিলেন সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরফিন নগর এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব আমির হোসেন। তিনি বলেন, ‘হুইলচেয়ারের জন্য অনেক জায়গায় গেছে আমার স্ত্রী। কেউ একটা হুইলচেয়ার দিলো না। শুধু আশা দিয়েছে। আর কয়দিনই বা বাঁচবো। তবে মরার আগে শেষ ইচ্ছা একটা হুইলচেয়ারে ঘুরে বেড়াবো। একজন মানুষও কি নেই, যে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে।
খোঁজ নিয়ে জানা যায়, স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েকে নিয়ে ছিল আমির হোসেনের সাজানো সংসার। তবে পরিবারের বড় ছেলে রাজন মিয়া মানসিক প্রতিবন্ধী। আমির হোসেন পরিবার পরিকল্পনা সমিতির এফপিএবি লটারি বিক্রেতা ছিলেন। রাস্তায় ঘুরে ঘুরে লটারি বিক্রি করতেন। লটারির মাধ্যমে অনেকের ভাগ্য বদল হয়েছে। কিন্তু লটারি বিক্রেতা যেমন ছিলেন তার চেয়ে আরও করুণ পরিস্থিতি হয়েছে। ২০১৫ সালে হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বাম হাত, বাম পা, কোমর অচল হয়ে যায় আমিরের। এরপর থেকে ঘরবন্দি হয়ে পড়েন তিনি।
সংসারে দেখা দেয় অভাব অনটন। নিরুপায় হয়ে সংসারের হাল ধরে তিন মেয়ে। ঘরের ভেতরে টেইলারি করে যা রোজগার হয় তা দিয়েই বাবার ওষুধ ও কোনোরকম সংসার চলে। কিন্তু এখনো বাবার জন্য একটি হুইল চেয়ার জোগাড় সম্ভব হয়নি তাদের। এছাড়া বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোনো সমাধান। স্থানীয় বাসিন্দা সাজ্জাদ মিয়া বলেন, ‘আমির হোসেন আট বছর হয় ঘরের ভেতর পড়ে আছেন। তার বড় ছেলে মানসিক প্রতিবন্ধী। সংসারের হাল তিন মেয়ে ধরেছে।
এখন আমির হোসেনের শেষ ইচ্ছা একটি হুইলচেয়ার।
আরেক বাসিন্দা দেলোয়ার মিয়া বলেন, ‘কত সুন্দর পরিবারটা নিমিষেই শেষ হয়ে গেছে। যখন আমির হোসেন সুস্থ ছিলেন তিন মেয়েকে কষ্ট করে পড়িয়েছেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন তিন মেয়েই পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরেছে।আমির হোসেনের স্ত্রী মদিনা বেগম বলেন, ‘অনেকের দরজায় দরজায় ঘুরেছি একটি হুইলচেয়ারের জন্য। কেউ দেয়নি। তিন মেয়ে আছে বলে আমরা কোনোরকম বেঁচে আছি। সমাজের কেউ একজন যদি আমার স্বামীর শেষ ইচ্ছাটা পূরণ করতো তাহলে সারাজীবন তার জন্য দোয়া করতাম।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায় বলেন, যারা চলাফেরা করতে পারে না আমরা তাদের হুইলচেয়ার দিয়ে থাকি। তবে এখন আমাদের কাছে কোনো হুইলচেয়ার বরাদ্দ নাই। বরাদ্দ এলে আমির হোসেনকে হুইলচেয়ার দেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 5 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 10 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক