admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
ইরান ওমান সাগরে সর্ববৃহৎ সমুদ্রবন্দর বানাবে। ওমান সাগরে ইরান তাদের সর্ববৃহৎ সমুদ্রবন্দর নির্মাণ করবে বলে জানিয়েছে। দেশটির বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ রাস্তাদ এ কথা জানিয়েছেন। ওমান সাগরে নিজেদের সর্ববৃহৎ সমুদ্রবন্দর বানাবে ইরান এটি ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর হবে জানিয়ে গতকাল শনিবার রাস্তাদ বলেন, বন্দরটি নির্মাণের কাজ তিন ধাপে সম্পন্ন করা হবে। এ বন্দরের ধারণ ক্ষমতা ১০ থেকে ২০ কোটি টন হবে বলেও জানান তিনি।
ইরানের গণমাধ্যম পার্সটুডে জানিয়েছে, মোহাম্মাদ রাস্তাদ বলেছেন, বন্দর নির্মাণ করা হবে হরমুজগান প্রদেশের জাস্ক কাউন্টির মোবারাক পর্বত এলাকার কাছে ওমান সাগরে।ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, তেহরানের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু হলো বন্দরের উন্নয়ন এবং বাণিজ্যিক বন্দর প্রতিষ্ঠা করা। ওমান সাগরে বন্দর নির্মাণের এই পদক্ষেপ ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ বলেও জানান মোহাম্মাদ রাস্তাদ।