admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
রেড্ডিউ নিঙ্গদার, স্টাফ রির্পোটার ইন্দোনেশিয়াঃ ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়েছে ইন্দোনেশিয়ায়। এই ঢেউ ঠেকাতে দুদিন আগে লকডাউন জারি করা হয়েছে দেশটিতে। হাসপাতালগুলো রোগীতে ঠাসা। আইসিইউতে বেড খালি নেই। অক্সিজেন সংকটও চোখ রাঙাচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল রোববার (৪ জুলাই) ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। অক্সিজের সিলিন্ডার পাল্টাতে গিয়ে প্রাণ গেছে ৬৩ জন রোগীর।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানা গেছে, দেশটির ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালটির কর্মীরা রোগীর মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে ফেললে মুহূর্তেই তারা মারা যান। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালটির পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। পুলিশের পক্ষ থেকে আমাদেরকে ১০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। হাসপাতালের কর্মীরা পুরনো সিলিন্ডারগুলো বদলানোর চেষ্টা করছিল। মুখ থেকে সিলিন্ডারের মাস্ক খুলে ফেলার মুহূর্তকালের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ওই রোগীরা মারা যায়।
রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালের ওই কর্মীদের আসলে কোনো দোষ নেই। কর্তৃপক্ষের আদেশক্রমেই তারা অক্সিজেন বদলাতে গিয়েছিল। তারপরও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেটার প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে জানান রুকমন সিস্বিশান্ত।