admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ
রেড্ডু নিঙ্গদার, স্টাফ রিপোর্টার ইন্দোনেশিয়াঃ ডুবে যাওয়ার পূর্বাভাস, তাহলে কিভাবে? শুধু ইন্দোনেশিয়ার উপকূলই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে, অবশ্য বিশ্বের অনেক দেশ’ই এই হুমকির মুখে। যাই হোক, আবহাওয়া অধিদপ্তর বলেন আমরা উদ্বিগ্ন যে অনেক দেশ এটি কাটিয়ে উঠতে গুরুত্ব দিচ্ছে না।
ইন্দোনেশিয়ার যে শহর গুলি ভবিষ্যতে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল ডুবে যাওয়ার পূর্বাভাস গুরুত্ব সহকারে ব্যাপারটি পর্যালচনা করে দেখা হচ্ছে। দেশটির আবহাওয়াবিদরা বলেন এ সম্পর্কে আমরা আগে যা শুনেছি তা আরও শক্তিশালী করে ভেবে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
আমরা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউএস) প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় গবেষণা পরিচালক, ২৭ জুলাই, ২০২১-এর দেওয়া ভাষণটি মনে রেখেছি , যা পরবর্তী ১০ বছরে পরে জাকার্তা শহর ডুবে যাওয়ার ইঙ্গিত দেয়। আমরা আশাকরি আগামী ১০ বছরে আমরা সফল হতে পারবো জাকার্তা ২০৫০ সালে ডুবে যাওয়ার হাত থেকে। ইন্দোনেশিয়ার সরকার জানান আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আশাকরি এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবো। এবং বিশ্বের সকল দেশের প্রতি অনুরোধ পরিবেশকে দূষণ মুক্ত করুণ বেশি করে গাছ লাগান, পৃথিবীকে রক্ষা করুণ।