হোম
তথ্য ও প্রযুক্তি

ফেইসবুকের মেসেঞ্জার ইনবক্সে সারপ্রাইজ মেসেজ খোলার আগে ভাবুন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০১৯ ৭:৩৮ পূর্বাহ্ণ

virus-message-mknewsbd

ফাইল ছবি

এ ধরণের সারপ্রাইজ উইশ-এর বার্তা ফেইসবুকের মেসেঞ্জার এবং হোয়াটস অ্যাপে অনেকেই পেয়েছেন। নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষিকা শবনম মোশফিকা অনি গতকাল রাতে দুই বন্ধুর কাছ থেকে সারপ্রাইজ উইশের বার্তা পান। এরপর সেটা কী তা না জেনেই কৌতুহলবশত একটি বার্তা খুলে দেখেন তিনি। এরপর বুঝতে পারেন যে সেটি একটি ক্ষতিকর সফটওয়্যার বা ভাইরাস। এর পরপরই তথ্য চুরি হওয়ার ভয় থেকে ফেইসবুক ও জি-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে ফেলেন তিনি।বোঝার সাথে সাথে আমি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। এখন বুঝতে পারছি না যে, পুরোপুরি সেইফ হয়েছি কিনা, নাকি এখনো ভয় আছে,” বলেন মিজ অনি। তবে শুধু অনি নন, এ ধরণের সারপ্রাইজ উইশ-এর বার্তা ফেইসবুকের মেসেঞ্জার এবং হোয়াটস অ্যাপে অনেকেই পেয়েছেন। অনেকে এটিকে স্প্যাম বুঝতে পেরে এড়িয়ে গেলেও না বুঝে খুলে দেখেছেন অনেকে। এনিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে কিংবা ট্রল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও পোস্ট দিয়েছেন অনেক ব্যবহারকারী।

Swamit এর ফেসবুক পোস্ট: গত কাল থেকে এমন ধরনের টেক্সট আসছে আমার পরিচিত অপরিচিত কিছু মানুষ দের কাছ থেকে ক্যান ভাই/বইন!!! চুল্কায়!?? পারলে লিখে new year ওইশ করেন।।

Swamit এর ফেসবুক পোস্ট: গত কাল থেকে এমন ধরনের টেক্সট আসছে আমার পরিচিত অপরিচিত কিছু মানুষ দের কাছ থেকে ক্যান ভাই/বইন!!! চুল্কায়!?? পারলে লিখে new year ওইশ করেন।।

যারা ভুল ইংরেজী বাক্য দিয়ে শুরু একটি শুভেচ্ছা পাঠাচ্ছেন ইনবক্সে তারা যে সবাই অশিক্ষিত তা কিন্তু নয়! আসলে আন্তরিকতাহীন ফেসবুকীয় তথাকথিত শুভেচ্ছা তারা পড়েও দেখেন না। তাই দয়া করে এসব লোক দেখানো “শুভেচ্ছা” দয়া করে আমাকে পাঠাবেন না। কিন্তু আপনিও যদি এ ধরণের বার্তা পেয়ে থাকেন ইনবক্সে, যেটি আপনার কোন বন্ধুর কাছ থেকে এলেও ওয়েবসাইটের ঠিকানা হিসেবে wish4u.com বা my-love.co লেখা রয়েছে, সেটিতে যেন ভুলেও ক্লিক করবেন না। এটি আসলে এক ধরণের সফটওয়্যার যেটি আপনার ব্রাউজারে ইন্সটল হয়ে যেতে পারে। এধরণের ক্ষতিকর সফটওয়্যারকে ব্রাউজার হাইজ্যাকারও বলা হয়।

অবশ্য সিআইডি’র ডিজিটাল ফরেনসিকস-এর অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেন, এটা সে অর্থে কোন ম্যালওয়্যার না। এটা খুব বেশি ম্যালিশিয়াস বা ক্ষতিকরও না। এটা যে তৈরি করেছে সে সেটা তার কিছু মনিটরি ইনকামের জন্য তৈরি করেছে। তিনি বলেন, এটা গুগলে ক্লিকের মাধ্যমে কিছু টাকা-পয়সা পাওয়া যায়, রেভিনিউ জেনারেট করা যায়। আর এটাতে তো অনেকেই ক্লিক করছে, হ্যাপি নিউ ইয়ারের উইশ হিসেবে, এটা থেকে সে কিছু টাকা পয়সা জেনারেট করছে গুগল এক্সচেঞ্জের মাধ্যমে।

তবে এই সফটওয়্যার দিয়ে তথ্য চুরির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না মি. ফাহিম। তবে এখনো পর্যন্ত এমনটি হয়নি বলে উল্লেখ করেন তিনি । কিন্তু এর প্রস্তুতকারক যদি এই সফটওয়্যারটি রি-ডিজাইন করে তাহলে ভবিষ্যতে হয়তো ক্ষতি হতে পারে বলে তার আশঙ্কা। হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার বা অন্যকোন মাধ্যমে এ ধরণের মেসেজ এলে সেটা ক্লিক না করাই বুদ্ধিমানের কাজ, বলেন তিনি।

সারপ্রাইজ মেসেজ

সারপ্রাইজ মেসেজ

কী কী ক্ষতি করে এই সফটওয়্যার?
my-love.co বা wish-you.co থেকে যে বার্তা আসছে, তাতে ক্লিক করলে মূলত একটি ধরণের ক্ষতিকর সফটওয়্যারের ডাউনলোড সচল করে দিচ্ছে। এই সফটওয়্যার বিভিন্ন ধরণের জনপ্রিয় সব ব্রাউজার যেমন ক্রোম, ফায়ারফক্স, অপেরা এবং সাফারির সাথে একীভূত হয়ে যেতে পারে। একবার ইন্সটল করা হলে এটি সাধারণত ডিফল্ট ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের হোমপেইজকে পরিবর্তন করে দেয় এবং এর পরিবর্তে স্পন্সর করা একটি হোমপেইজ ইন্সটল করে দেয়। এর সাথে সাথে ব্রাউজার স্ক্রিনে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন, ব্যানার, পপ-আপ মেসেজ এবং কিছু নোটিফিকেশন আসে যার কারণে অনেক সময় নানা ধরণের লিংকে ক্লিক করতে হয়। তবে আশার কথা হচ্ছে, এই সফটওয়্যারগুলো কম্পিউটার ভাইরাস বা ম্যালওয়ার যেমন র‍্যানসমওয়্যার বা ট্রোজানের সাথে কোন সম্পর্ক নেই। এগুলো আসে মূলত ইমেইল-এর সাথে যুক্ত হয়ে, ফ্রি ডাউনলোড, স্প্যাম মেসেজ, ফ্রিওয়্যার ও শেয়ারওয়্যার প্ল্যাটফর্ম এবং টরেন্ট থেকে।

খুলে ফেললে কী করবেন?

যদি কেউ খুলে ফেলে এবং সে যদি তার ব্রাউজারে কোন ধরণের সমস্যায় পড়েন তাহলে কিছু পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করেন মিস্টার ফাহিম। তিনি বলেন, ‘হাউ টু রিমুভ ডট গাইড’ নামে একটি ওয়েবসাইটে গিয়ে কিছু ধাপ অনুসরণ করে সফটওয়্যারটি আন-ইন্সটল করা যায়।

কীভাবে বুঝবেন এটা ম্যালওয়্যার

সাধারণত একটু খেয়াল করলেই বোঝা যায় যে ডিভাইসে ব্রাউজার হাইজ্যাকার রয়েছে কিনা। কারণ এধরণের সফটওয়্যার থাকলে ডিফল্ট ব্রাউজারে নতুন হোমপেইজ তৈরি হয় বা আগেরটি পরিবর্তিত হয়, ডিফল্ট সার্চ ইঞ্জিন বদলে নতুন ধরণের সার্চ ইঞ্জিন আসে, আগে ছিল না এমন কিছু নতুন টুলবারও যোগ হয়। এর ফলে আমরা যখন কোন কিছু সার্চ করতে যাই তখন তা এমন কিছু ওয়েব লিংকে রি-ডিরেক্ট করা হয় যেখানে হয়তো আমরা কখনোই যেতাম না।

হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার বা অন্যকোন মাধ্যমে স্প্যাম মেসেজে ক্লিক না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা

হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার বা অন্যকোন মাধ্যমে স্প্যাম মেসেজে ক্লিক না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা

ম্যালওয়্যার বা ক্ষতিকর ভাইরাস বা সফটওয়্যার- প্রতিনিয়তই এগুলোর বৈশিষ্ট্য বদলায়। অতিরিক্ত পুলিশ সুপার মিস্টার জালাল উদ্দিন বলেন, কোন লিংক নিয়ে সন্দেহ হলে সেটি নিশ্চিত করতে হলে ‘ভাইরাস টোটাল ডট কম’-এ গিয়ে যে লিংক পাঠানো হয়েছে সেটি না খুলে শুধু কপি করে ভাইরাস টোটালে দিলেই সেটি বলে দেয় যে লিংকটি ম্যালওয়্যার কিনা। তবে ম্যালওয়্যার না হলেও যে সেটি নিরাপদ সেটি বলা যাবে না। যেমন আলোচিত ‘সারপ্রাইজ মেসেজ’ সম্পর্কে এই মুহুর্তে ভাইরাস টোটাল বলছে যে এটি ক্ষতিকর নয়। তবে এটি প্রোগ্রামিংয়ে পরিবর্তন করলে বা উন্নয়ন ঘটানো হলে যেকোন মুহূর্তে ক্ষতিকর হতে পারে বলেও মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

আগামী দিনগুলোতে এ ধরণের ম্যালওয়্যার বা ভাইরাসের সমস্যা আরো বাড়বে। তখনকার হুমকি ঠেকাতে এখনই আরো বেশি সতর্ক হওয়া দরকার বলে মনে করছেন তারা। এখন এটা আমদের সার্চ বারের মধ্যেই সীমাবদ্ধ আছে। কিংবা আমাদের ইন্টারনেট ব্রাউজিং বা গুগল সার্চে সমস্যা হচ্ছে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে না বুঝে ক্লিক করার কারণে হয়তো লাখ লাখ টাকাও বেহাত হতে পারে, বলেন মিস্টার জালাল উদ্দিন।

সারপ্রাইজ মেসেজ যেসব ওয়েব ঠিকানা ব্যবহার করছে:

wish-you(dot)co

wish4u(dot)co

my-msg(dot)co

look-me(dot)co

surprise4u(dot)me

hookupgist(dot)com

see-magic(dot)co

mera-style(dot)co

whatsapp-style(dot)co

my-love(dot)co

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 22 minutes আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 34 minutes আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 54 minutes আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 1 hour আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 1 hour আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক