হোম
আন্তর্জাতিক

আমেরিকা নির্বাচন ফলাফল ২০২০, ট্রাম্প না বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২০ ৮:৩০ পূর্বাহ্ণ

আমেরিকা নির্বাচন ফলাফল ২০২০, ট্রাম্প না বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট-এম কে নিউজ

ফাইল ছবি

আমেরিকা নির্বাচন ফলাফল ২০২০, ট্রাম্প না বাইডেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? বিশ্বজুড়ে মানুষের মধ্যে এখন একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আর তাহলো – কে হতে যাচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ? আমরা এখনো জানি না, কারণ এখনও যথেষ্ট সংখ্যায় ভোট গণনা শেষ হয়নি। ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন – এদের কাউকেই বিজয়ী ঘোষণা করার সময় এখনও আসেনি। সাধারণত নির্বাচনের রাতে জানা যায় নতুন প্রেসিডেন্টের নাম।

কিন্তু এবার এক নতুন প্রেক্ষাপটে হচ্ছে নির্বাচন। মহামারির মধ্যে চলছে নির্বাচন, যে কারণে অনেক পোস্টাল ভোট দাখিল হয়েছে। যা গণনা করতে দিন পার হয়ে যেতে পারে। আবার যদি এই নির্বাচন নিয়ে কোনো আইনি চ্যালেঞ্জ তৈরি হয়, সেক্ষেত্রে সপ্তাহও পার হয়ে যেতে পারে।

কোনো ইঙ্গিতই কি নেই?
আমেরিকার প্রেসিডেন্ট হতে জনপ্রিয় ভোটে জেতার প্রয়োজন নেই। কিন্তু একজন প্রার্থীকে ইলেকটোরাল কলেজের ভোটে সংখ্যাগরিষ্টতা পেতে হবে। এখানে কিছু ব্যাটলগ্রাউন্ড রাজ্য আছে, যেখানকার ভোটাররা নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

মি.বাইডেন এবং মি. ট্রাম্পের যেসব রাজ্যে জয়ের কথা, এখন পর্যন্ত প্রায় সবগুলো রাজ্যেই তারা জয় পেয়েছেন। কিছু রাজ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে নির্বাচনী দৌঁড়ে বেশ টানটান উত্তেজনা। যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেখানকার কর্তৃপক্ষ এখনও পোস্টাল ভোট গণনা শুরুই করেনি। এসব ভোটও খেলার পুরো চিত্র পরিবর্তন করে দিতে পারে।

কিছু রাজ্যের অবস্থাঃ ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্প প্রায় জিতে যাচ্ছেন, এখানে ডেমোক্র্যাটরা আগে থেকেই কোনঠাসা।অ্যারিজোনায় ১৯৯৬ সালের পরে কোন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী জেতেনি – এখানে বাইডেন জিতছেন। এখানকার তরুণ লাতিনরা বাইডেনের প্রধান টার্গেট ভোটার। উইসকনসিন এবং পেনসিলভানিয়া এখনও পোস্টাল ভোট গণনা শুরু করেনি এবং এক্ষেত্রে কয়েকদিন লেগে যেতে পারে। জর্জিয়া, মিশিগান এবং নর্থ ক্যারোলাইনায় এখন পর্যন্ত মোটামুটি সমতা বজায় আছে।

এখন তবে কিসের অপেক্ষা?
মনে করা হচ্ছে, পুরো লড়াইটা শেষ পর্যন্ত পোস্টাল ভোটের গণনা পর্যন্ত গড়াতে পারে। তবে এক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। এর মানে হলো, একটা ফলাফল পেতে সপ্তাহও লেগে যেতে পারে। এখানে বেশ অনিশ্চয়তা আছে। আমেরিকানরা নিজেদের শংকা ব্যক্ত করেছেন যে একটা অরাজকতাও তৈরি হতে পারে। বাইডেন ইতোমধ্যে বলে দিয়েছেন যে তাঁর দল জয়ের পথে আছে। পুনরায় নির্বাচিত হওয়ার পথে ট্রাম্পকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ফ্লোরিডায় জয়। তবে শুরু থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাম্প বাইডেনকে পেছনে ফেলতে পারেননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। অ্যারিজোনা বাইডেনরে দিকে গেলেও জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান এবং নর্থ ক্যারোলাইনার ভোট এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।সবার নজর যখন এক জায়গায় – ফলাফলের দিকে। কিন্তু শেষ ফলাফল এখনই নাও পাওয়া যেতে পারে। মঙ্গলবারের আগে পর্যন্ত প্রায় ১০ কোটি ভোটার অগ্রীম ভোট দিয়েছেন – মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে গত শত বছরের ইতিহাসে এই প্রথম এতো ভোট আগেই পড়লো।

হোয়াইট হাউজের লড়াই তো আছেই, লড়াই জমে উঠেছে কংগ্রেস নিয়েও। সিনেটে কোলোরাডোতে একটি আসন হারিয়েছে রিপাবলিকানরা, আবার অ্যালাবামায় একটি পেয়েছেও। মিচ ম্যাককনেল এবং লিন্ডসে গ্রাহাম ইতোমধ্যে পুনঃনির্বাচিত হয়েছেন। ধারণা করা হচ্ছে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ডেমোক্র্যাটদের দখলেই থাকবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 10 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 11 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 17 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক