admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
আফ্রিকার দেশ হাইতির প্রেসিডেন্ট জোভিনেল মোয়িস তার নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত। হাইতির প্রেসিডেন্ট মোয়িস তার নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে হাইতির ক্ষমতায় ছিলেন ৫৩ বছর বয়সী জোভিনেল মোয়িস। আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এক বিবৃতি দিয়ে দেশটির প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের খবর দিয়েছেন।
বিবৃতিতে ক্লড জোসেফ বলেন, রাজধানী পোর্ট অব প্রিন্সের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছিলেন প্রেসিডেন্ট জোভিনেল মোয়িস। এ সময় গভীর রাতে ছদ্মবেশধারী সশস্ত্র আততায়ী এলোপাথারি গুলি চালায়। এই হামলায় তার স্ত্রীও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানানো হয়েছে।