admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:১৪ অপরাহ্ণ
আফগানিস্তানে তালেবান সরকার ঘোষণা চীন-পাকিস্তান ডাক পেলেও নেই ভারত ! ত ১৫ আগস্ট দীর্ঘ দুই দশকের লড়াই শেষে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর মাধ্যমে মূলত গোটা আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা। তবে পাঞ্জশির রাজ্যের দখল ধরে রেখেছিল বিরোধীরা। অবশেষে সেটারও নিয়ন্ত্রণ গতকাল রোববার নেওয়ার দাবি করেছে তালেবান। এদিকে, কাবুল দখলের পর থেকেই একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান। ইতোমধ্যে তারা সরকার গঠন প্রক্রিয়া শেষ করে ফেলেছে বলে জানিয়েছে।
শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করা হবে বলেও জানিয়েছে তালেবান। এর মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যে, আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণার অনুষ্ঠানে থাকতে পাকিস্তান, চীন, তুরস্ক, রাশিয়া, কাতার ও ইরানকে আমন্ত্রণ জানিয়েছে তালেবান। তবে সেই তালিকায় পার্শ্ববর্তী ভারতের নাম নেই বলে শোনা যাচ্ছে।
যদিও গত ২০ বছরে আফগানিস্তানের বিগত সরকারগুলোর আমলে অনেক বড় বড় প্রকল্পে বিনিয়োগ করেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আফগানিস্তানে তাদের সরকার গঠনের প্রস্তুতি শেষ করে আনার কথা শোনা যাচ্ছে। একই সঙ্গে নতুন সরকার গঠনের অনুষ্ঠানে পাকিস্তান, চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও ইরানকে আমন্ত্রণ জানানোর কথাও বলা হচ্ছে।
তবে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, তালেবানের সরকার ঘোষণার অনুষ্ঠানে চীনকে দাওয়াত দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানিয়েছেন, তার কাছে এ রকম কোনো তথ্য নেই।