হোম
আন্তর্জাতিক

আন্তর্জাতিক রুটে দুই সপ্তাহ পর বিমান চলাচল শুরু, যেসব দেশে আসা-যাওয়া করা যাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ মে, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিক রুটে দুই সপ্তাহ পর বিমান চলাচল শুরু, যেসব দেশে আসা-যাওয়া করা যাবে। শনিবার বাংলাদেশ থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বিমান চলাচল আবার চালু হয়েছে। তবে দেশগুলোতে তিনটি ভাগে ভাগ করে যাত্রীদের চলাচলের আলাদা নিয়মকানুন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পহেলা মে থেকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পর লকডাউন শুরু হলে গত চৌদ্দই এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত বিমান চলাচল বন্ধ আছে। ষোলদিন পর আবার আন্তর্জাতিক বিমান যোগযোগ পুনর্বহাল করা হলো।

কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেশগুলোর তালিকা দিয়ে বেবিচক বলছে, এক্ষেত্রে যাত্রী আসা-যাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত পালন করতে হবে। এ-ক্যাটেগরিতে যেসব দেশ রয়েছে, সেসব দেশে কেউ যেতে পারবেন না বা বিদেশি কেউ এসব দেশ থেকে আসতে পারবেন না। তবে যেসব অনাবাসী বাংলাদেশি অন্তত ১৫ দিন পূর্বে এসব দেশে গিয়েছেন, তারা বাংলাদেশে ফিরতে পারবেন, তবে তাদের দেশে ফিরে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। এসব দেশের মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলোম্বিয়া, কোস্টা রিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, দক্ষিণ আফ্রিকা এবং তিউনিসিয়া।

ক্যাটেগরি বি-তে যেসব দেশ রয়েছে, সেসব দেশের সকল নাগরিকরা বাংলাদেশে আসতে পারবেন। তবে এই দেশে আসার পর নিজেদের খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। যাত্রীদের এসব দেশে যাওয়ার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। এসব দেশের মধ্যে রয়েছে অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইটালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইৎজারল্যান্ড, তুরস্ক এবং উরুগুয়ে। বাহরাইন, কুয়েত ও কাতারের যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেও থাকতে হবে।

গ্রুপ সি-তে রয়েছে এর বাইরের দেশগুলো, যেখানে রয়েছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, চীন, জাপান, কোরিয়া ইত্যাদি দেশ। এসব দেশে যাওয়া-আসার ক্ষেত্রে কোন বাধা নেই। তবে এসব দেশ থেকে যারা ফিরবেন, তাদের বাড়ীতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা দিলে তাদের হাসপাতালে পরীক্ষানিরীক্ষা করাতে হবে। বাংলাদেশে আসা সকল যাত্রীদের (১০ বছরের নীচের শিশু ব্যতীত) করোনাভাইরাসের পিসিআর নেগেটিভ সনদ থাকতে হবে। বিমান যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে এসব টেস্ট হতে হবে। বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে ওই দেশের নিয়ম প্রযোজ্য হবে।

বাংলাদেশে চলাচলে বিধিনিষেধ ঘোষণার পর ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ২৫শে এপ্রিল থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু করা হয়েছে। ২০২০ সালে সাধারণ ছুটির সময় টানা দুইমাস বাংলাদেশ থেকে কয়েকটি দেশ ব্যতীত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 2 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 18 hours আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 22 hours আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 1 day আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 1 day আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 1 day আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 2 days আগে

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় 2 days আগে

ঈদের ছুটিতে পঞ্চগড় ইকোপার্কে দর্শনার্থীদের ভিড়।
বিনোদন 2 days আগে

নওগাঁর পত্নীতলায় নজিপুর হাটে আলুর দাম কম,খাজনা নিয়ে কৃষকদের ক্ষোভ।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক