হোম
আন্তর্জাতিক

আটলান্টিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজ মোতায়েন করলেন পুতিন 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। অ্যাডমিরাল গোরশকোভ নামের এই যুদ্ধজাহাজ আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে তৎপরতা চালাবে। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এই যুদ্ধজাহাজ মোতায়েন উপলক্ষে বুধবার একটি ভিডিও কনফারেন্সে অংশ নেন রুশ প্রেসিডেন্ট।মূলত ইউক্রেনে চলমান যুদ্ধ অব্যাহত থাকার পাশাপাশি আরও উত্তপ্ত হওয়ার মাঝেই সামরিক শক্তি প্রদর্শনে মনোযোগী হচ্ছেন রুশ প্রেসিডেন্ট। বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, হাইপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত আটলান্টিক এবং ভারত মহাসাগরের দিকে মোতায়েন করা ওই রুশ যুদ্ধজাহাজের নাম অ্যাডমিরাল গোর্শকভ। বুধবার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধজাহাজের মোতায়েন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি অনুষ্ঠানে অংশ নেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ফ্রিগেটের কমান্ডার ইগর ক্রোখমালও এতে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে অ্যাডমিরাল গোর্শকভকে যুদ্ধ পরিষেবা শুরু করার নির্দেশ দেন প্রেসিডেন্ট পুতিন। এর আগে তিনি বলেন, ‘জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম ‘জিরকন’-এ সজ্জিত। মাতৃভূমির কল্যাণের জন্য আমি ক্রুদের সাফল্য কামনা করতে চাই।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরে অবস্থান করবে। তিনি আরও বলেন, যুদ্ধজাহাজটি ‘সমুদ্রে ও স্থলে শত্রুর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং শক্তিশালী হামলা’ চালাতে সক্ষম। তার দাবি, যুদ্ধজাহাজে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো যে কোনও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে পারে এবং এর পাল্লা ১ হাজার কিলোমিটারেরও (৬২০ মাইল) বেশি।
হাইপারসনিক অস্ত্র মূলত শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে। রাশিয়া গত বছর যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কারণ যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলোর সাথে পাল্লা দিয়ে হাইপারসনিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা করছে মস্কো।
সের্গেই শোইগু বলেন,রাশিয়ার প্রতি হুমকি মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একত্রে সহায়তামূলক কাজ করাই হবে এই মিশনের মূল লক্ষ্য। উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে প্রথমবারের মতো জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল, সেই সময় এই অস্ত্রের পরীক্ষার প্রশংসা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে একই রণতরী এবং সাবমেরিন থেকে অপ্রতিরোধ্য এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানো হয়।
ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর পর বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সৈন্যরা। এই অস্ত্রটি শব্দের গতির চেয়ে পাঁচ থেকে দশগুণ বেশি গতিতে ছুটতে পারে। একইসঙ্গে এটি সর্বোচ্চ প্রায় ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য ভেদ করতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও টাপেন্টাল ট্যাবলেটসহ আটক-১।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

হিমাগার সমস্যা নিয়ে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফকরুলের সাথে বাংলাদেশ কোল্ড
অর্থনীতি 12 hours আগে

সুনামগঞ্জ পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক চোরাই মালামাল
দুর্ঘটনা 13 hours আগে

বগুড়ায় পুলিশে ও সাংবাদিকের ছদ্মবেশে ইজিবাইক ছিনতাই চক্রের সর্দারসহ ৭গ্রেফতার।
আইন-বিচার 13 hours আগে

বগুড়ায় ডিবির হাতে মাদক ও অস্ত্রসহ ৬ কারবারি আটক, অপরাধীদের
অপরাধ 15 hours আগে

বগুড়ায় বৃদ্ধের আড়াই লাখ টাকা গাছ কেটে নিলো বিএনপির নেতাকর্মী।
অপরাধ 15 hours আগে

সুনামগঞ্জে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ২৭টি কমিউনিটি ক্লিনিক সেবা অচল-ওষুধ নেই,মিলছে না পরিবার পরিকল্পনা
রংপুর 2 days আগে

ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক,নিজেকে নির্দোষ দাবি ফজলারের।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক