admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে অবৈধ মজুদসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদমদীঘির বিভিন্ন হাটবাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
মঙ্গলবার (৩০ জানুযারি) বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘি উপজেলার সবজি বাজার, সান্তাহার পৌর শহরে সরদার অটো রাইচ মিলে অবৈধ মজুদের দায়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রাব্বানীসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগীতা করে।
অভিযানে লাগামহীন উর্ধগতি রোধে প্রশাসনের বেঁধে দেওয়া মূল্যে বিক্রিনা কর, মূল্য তালিকা না রাখার দায়ে সবজি বিক্রেতা রশিদুল ইসলাম (৪০) কে ৫০০ টাকা জরিমানা এবং সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় মেসার্স সরদার সেমি অটো রাইচ মিলের ব্যাবস্থাপক বকুল হোসেন (৫২) কে অতিরিক্ত চাউল মজুদের দায়ে ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে অভিযান পরিচালনা সমন্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান বিভিন্ন ধরণের খাদ্য মজুদ ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।