হোম
নির্বাচিত কলাম

৯৯৯ – বাসের ভেতরে নম্বরএ ফোন দিলেই পৌঁছে যাবে পুলিশ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০১৯ ৭:৩৮ পূর্বাহ্ণ

comilla-police-mknewsbd

ফাইল ছবি

যাত্রীবাহী বাসে যাত্রীদের হয়রানি রোধে ও বাসের রেজিস্ট্রেশন নম্বর মনে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কুমিল্লা জেলা পুলিশ। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এমন কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ কার্যক্রম শুরুর পর গত চারদিন পর্যায়ক্রমে জেলা পুলিশ থেকে সরবরাহকৃত গাড়ির নম্বরযুক্ত স্টিকার সব যাত্রীবাহী বাসে লাগিয়ে নিচ্ছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পুলিশের এমন কার্যক্রমকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রী এবং পরিবহন মালিক, শ্রমিক ও নেতারা।

জেলা পুলিশ জানায়, বাসে যাত্রীদের হয়রানি, যেকোনো ধরনের অপরাধ সংগঠিত হওয়ার আগে কিংবা পরে অথবা কোনো বাস দুর্ঘটনায় পড়লে অথবা যাত্রাপথে কোনো নারী যৌন হয়রানির শিকার হলে যাত্রীরা যাতে গাড়ির নম্বরসহ অবস্থান জানিয়ে তাৎক্ষণিক পুলিশের সেবা নিতে পারেন। সেজন্যই কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের উদ্যোগে প্রতিটি যাত্রীবাহী বাসের রেজিস্ট্রেশন নম্বর বাসের ভেতরে লাগিয়ে দেয়া হচ্ছে। বাসের নম্বর প্লেট বিতরণ করছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর জাঙ্গালিয়া ও শাসনগাছায় যাত্রীবাহী বাসের ভেতরে বাসের নম্বর লাগিয়ে দেয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় পুলিশের পক্ষ থেকে যাত্রীদের জানানো হয়, সড়কে চলাচলরত কোনো যাত্রীবাহী বাস ডাকাতি কিংবা ছিনতাইয়ের কবলে পড়লে ভেতরে থাকা যাত্রীরা যেন তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে ছিনতাই কিংবা ডাকাতির কবলে পড়া গাড়ির তথ্য দিতে পারবেন। এতে একদিকে চালকরা যেমন নির্বিঘ্নে যাত্রী পরিবহনের কাজ করতে পারবেন অন্যদিকে সড়কে ছিনতাই-ডাকাতি ও যাত্রী হয়রানি কমবে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. সৈয়দ নুরুল ইসলাম বলেন, সাধারণত যাত্রীবাহী বাসের নম্বর প্লেট গাড়ির পেছনে ও সামনে থাকে, যা গাড়ির ভেতর থেকে দেখা সম্ভব নয়। তাই সড়কে চলাচলরত যাত্রীবাহী বাস যদি ছিনতাই কিংবা ডাকাতির কবলে পড়ে, অথবা বাসে কোনো যাত্রী হয়রানির শিকার হলে বাসের ভেতরে থাকা যাত্রীরা গাড়ির নম্বর পুলিশকে নিশ্চিত করে জানাতে পারেন না। এমনকি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিয়ে গাড়ির নম্বর ও অবস্থান জানাতে পারেন না যাত্রীরা। এমন অবস্থায় পড়লে যাতে সহজেই যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে গাড়ির নম্বর ও অবস্থান পুলিশকে জানাতে পারেন সেই লক্ষ্যেই বাসের ভেতর নম্বর প্লেট লাগানো হয়েছে। এতে দারুণ সফলতা আসবে।

Comilla-police

Comilla-police

তিনি বলেন, যাত্রীরা এই সুবিধা নিতে পারলে সড়কে ডাকাতি, ছিনতাই এবং হয়রানি শূন্যের কোঠায় নেমে আসবে। বিশেষ করে নারী যাত্রীদের যৌন হয়রানি কমে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় যাত্রী ও চালকদের নিরাপত্তায় এ কার্যক্রম শুরু হয়েছে। কুমিল্লা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশের এই কার্যক্রমের বিষয়ে জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, জেলা পুলিশের এই উদ্যোগ গাড়ির স্টাফ ও যাত্রীদের নিরাপত্তায় বেশ ভূমিকা রাখবে। এমন উদ্যোগের জন্য পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

পুলিশের এ কার্যক্রমে সহায়তা করছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রশান্ত পাল, ডিআইওয়ান মো. মাইন উদ্দিন খান, কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল হক, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আনোয়ারুল আজিমসহ জেলা পুলিশের সদস্যরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ডিএনসি কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁও ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩ জন আটক।
অপরাধ 6 hours আগে

দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর।
রংপুর 14 hours আগে

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন।
বগুড়া 14 hours আগে

সিরাজগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন দিয়েছে গভির রাতে।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 days আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 days আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 2 days আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 2 days আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক