admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ মে, ২০২৩ ৬:৩১ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর থানার গোকুল ইউনিয়নে ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোঃজিয়াউল ইসলাম(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে “৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,বগুড়া।
০৬ মে(শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে এপিবিএন বগুড়ার একটি চৌকস টিম জেলা সদরের গোকুল গ্রামস্হ গোকুল ইউনিয়ন পরিষদের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ০২ (দুই) কেজি শুকনা গাঁজাসহ মোঃ জিয়াউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক পরিহবন কাজে ব্যবহৃত PULSAR-150 সি.সি একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিয়াউল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন পশ্চিম বেজগ্রামের এলাকার মোঃমোয়াজ্জেম আলীর ছেলে। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া এর পুলিশ পরিদর্শক মোঃআব্দুল হাকিম জামান,জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিয়াউল এর বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।