admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০১৯ ১২:১৫ অপরাহ্ণ
মুক্ত কলম পরিবারের পক্ষ থেকে আমরা শোকাহতঃ ঠাকুরগাও ১ আসনের সাবেক সংসদ সদস্য ,সাবেক মন্ত্রি মরহুম রেজওয়ানুল হক ঈদু চৌধুরীর সহধর্মিনী , তে ভাগা আন্দোলনের অন্যতম কৃষক নেতা মরহুম হাজী মুহাম্মদ দানেশের কন্যা,সাবেক ঠাকুরগাও সদর উপজেলা চেয়ারম্যান নম্র চৌধুরী ও শুভ চৌধুরীর মা, দিনাজপুর সরকারি সুরেন্দ্রনাথ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভি পি ও জি এস এবং সাবেক এম পি(সংরক্ষিত আসন) সুলতানা রেজওয়ানা চৌধুরী(রানু)আজ ২৫-১২-১৯ ইং সকাল ৯ টায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এ ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মরহুমের প্রথম নামাজে যানাযা আগামীকাল ২৬-১২-১৯ ইং বৃহস্পতিবার বাদ যোহর ঠাকুরগাও জিলা স্কুল বড়মাঠে এবং দ্বিতীয় যানাযা বাদ আসর ছোট বালিয়া সেনাপাতিলা মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।যানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন কার্য্য সম্পন্ন করা হবে। উক্ত নামাজে যানাযা ও দাফন কার্য্যে মরহুমের আত্মীয় সজন সহ সকল মুসলমান ভাইদের উপস্হিত হওয়ার জন্য অনুরোধ রইল।