হোম
আইন-বিচার

সোহেল চৌধুরী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ মে, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দিয়েছেন। বাকি ছয় আসামিকে খালাস দিয়েছে আদালত। বাংলাদেশে ২৫ বছর আগে খুন হওয়া চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলো আবদুল আজিজ ওরফে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী।‌ পাশাপাশি তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিরা সবাই পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া মামলার আসামি আশীষ রায় চৌধুরী ও সানজিদুল ইসলাম ইমনসহ বাকি ছয় আসামিকে খালাস করে রায় দিয়েছে ট্রাইব্যুনাল।রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, এ মামলার সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের মধ্যে পক্ষপাতদুষ্টতা ছিল। অনেক সাক্ষী মারাও গিয়েছেন। দীর্ঘকাল একটা মামলার বিচার চলতে পারে না। প্রতিটি মৃত আত্মাই তার বিচার চায়।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু। রায়ের পরে তিনি বলেন, ২৫ বছরের পুরোন মামলায় আদালত সাক্ষীদের সাক্ষ্যে যতটুকু পেয়েছেন সেই ভিত্তিতে রায় হয়েছে। এটি ভালো রায় হয়েছে। এ মামলার পলাতক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন ইমামুল হোসেন ফিরোজ। রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এ মামলার সাক্ষীরা কেউই আজিজ মোহাম্মদের নামে কিছু বলেনি। ৩৮ জন সাক্ষীর মধ্যে যাদের সাক্ষ্য নেয়া হয়েছে তারা সরাসরি তাকে কেউই অভিযুক্ত করেনি। ফলে এ রায়টি সঠিক হয়নি। আইনানুযায়ী পলাতক ব্যক্তিরা আপিল করতে হলে আত্মসমর্পণ করতে হয়। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে হলে আজিজ মোহাম্মদ ভাইকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হত্যার ঘটনার সূত্রপাত যেভাবেঃ মামলার চার্জশিটে বলা হয়েছে, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত আবেদিন টাওয়ারের সাত তলায় ছিল এই ট্রাম্পস ক্লাবের অবস্থান। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় হত্যা মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের নিচের দরজার সামনে উপুড় হয়ে পড়া ছিল নায়ক সোহেল চৌধুরীর লাশ।

সোহেল চৌধুরী খুন হওয়ার পর চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরের বছর আজিজ মোহাম্মদ ভাইসহ আরো নয়জনকে এ মামলার আসামি করা হয়। ঘটনার সূত্রপাত সম্পর্কে চার্জশিটে বলা হয়েছে, ১৯৯৮ সালের ২৪ শে জুলাই ট্রাম্পস ক্লাবে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর একটি ঘটনায় বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই প্রেক্ষিতে আজিজ মোহাম্মদ ভাই এবং ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশীষ রায় চৌধুরীর সঙ্গে সোহেল চৌধুরীর বিরোধ শুরু হয়। সেদিন রাতে সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন আশীষ রায় চৌধুরী। ক্লাবে আর না আসার জন্যও হুমকি দেয়া হয়। প্রতিশোধ নিতে হত্যা করা হয় নায়ক সোহেল চৌধুরীকে।

চব্বিশে জুলাই ছাড়াও কয়েকবারই সোহেল চৌধুরীর সাথে ট্রাম্পস ক্লাবের অতিথি এবং কর্মীদের “গোলমাল” হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে বলা হয়েছে, ক্লাবটিতে অসামাজিক কার্যকলাপ, নাচ গান, মদ্যপান” করা হতো। এই ক্লাবের পশ্চিম পাশে ছিল একটি জামে মসজিদ। ক্লাবের কার্যক্রম বন্ধে মসজিদের মুসল্লিদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সোহেল চৌধুরী। মসজিদ কমিটির লোকজন নিয়ে তিনি ক্লাব বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন বলে মামলাটির অভিযোগপত্রে উল্লেখ করা হয়। সে সময় ক্লাবের কাজ ব্যাহত হলে তাকে দেখে নেয়ার হুমকি দেয় আসামিরা।

যেভাবে হত্যা করা হয়ঃ অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডের দিন সোহেল চৌধুরী ক্লাবে ঢুকতে গেলে বাধা দেয়া হয়। পরে রাত তিনটার দিকে আবার সাত-আটজন লোকসহ ক্লাবের সামনে আসেন তিনি। তখন সোহেলকে লক্ষ্য করে ইমন, মামুন, লিটন, ফারুক ও আদনান গুলি চালান। পেশাদার খুনিদের দিয়ে গুলি করানো হয় তাকে। মামলার এক সাক্ষী জবান বন্দীতে বলেছেন, এ সময় তার পেটে গুলি লাগে। অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তার সাথে থাকা আরো দুইজন গুলিবিদ্ধ হন।

মামলার কার্যক্রম স্থবির ছিল দীর্ঘদিনঃ ২০০১ সালের ৩০শে অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করে বিচারিক প্রক্রিয়া শুরু হয়। ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসামি ২০০৩ সালে হাইকোর্টে রিট করেন। পরের বছর মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেয় হাইকোর্ট। ২০১৫ সালের পাঁচই আগস্ট রুল খারিজ করে হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করার আদেশ দেয়। ফলে মামলাটির বিচার চলতে আইনি বাধা দূর হয়। কিন্তু হাইকোর্টের এ আদেশ বিচারিক আদালতে আর পৌঁছায়নি। গায়েব হয়ে যায় আদেশের নথি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে নথি খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করা হয়। ওই রিটে আদালত মামলার বিচার দ্রুত শেষ করার নির্দেশ দিলে নতুন করে কার্যক্রম শুরু হয়। পরে এ বছরের মার্চে বিচারিক প্রক্রিয়া শেষ করে রায়ের দিন নির্ধারণ করা হয়। এ মামলায় ৩৮ জন সাক্ষী থাকলেও মাত্র ১০ জনের সাক্ষ্য নেয়া গেছে। সাক্ষীদের মধ্যে এগার জন মারা গেছেন। বারজন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিতে আসেননি।

আসামিদের অবস্থাঃ এ মামলার নয় আসামির মধ্যে পাঁচজন পলাতক রয়েছে। এদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন এবং আদনান সিদ্দিকী। আসামিদের মধ্যে আশীষ রায় চৌধুরী, তারিক সাঈদ মামুন ও ফারুক আব্বাসী জামিনে রয়েছে। কারাগারে রয়েছেন আসামি সানজিদুল ইসলাম ইমন। আসামি আশীষ রায় চৌধুরীকে ২০২২ সালের ৫ই এপ্রিল গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এ মামলায় আত্মপক্ষ সমর্থন করে লিখিত বক্তব্য দেয় এই আসামি। এছাড়া আরেক আসামি সানজিদুল ইসলাম ইমনও এ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে। ১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে নামের প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন সোহেল চৌধুরী। একই প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিলেন পারভিন সুলতানা দিতিও। পরে দুই তারকা বিয়ে করেন, দুটি সন্তানও রয়েছে তাদের।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 23 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 24 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক