admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ৫,অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য মতে সিঙ্গাপুরে আজকে নতুন ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ৮১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন কমিউনিটির, একজন বিদেশ ফেরত যিনি স্টে হোম নোটিশে ছিলেন।
গত কয়েকদিনে সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যাঃ
১ অক্টোবর ২০ঃ ১৯ জন ৷
২ অক্টোবর ২০ঃ১০ জন ৷
৩ অক্টোবর ২০ঃ ৬ জন ।
৪ অক্টোবর ২০ঃ ১২ জন।
৫ অক্টোবর ২০ঃ ৭ জন।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪ অক্টোবর ১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ৫৭ হাজার ৫৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৪৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আইসিইউতে নেই কেউ, ১৬৭ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷